BCS সিলেবাস ও নির্দেশনা - Jobs Study

Reliable and trusted site, most common questions for competitive exam-BCS Exam Preparation, Bank Exam Preparation, Govt Job Preparation, Private Jobs, NTRCA Exam Question Solution, University Admission Question, Non Cadre Exam Preparation, Primary School Teacher Exam Questions and Answer.

https://www.toprevenuegate.com/uy05hjthep?key=787ad49ab5c48d1e4b289e61ff5d6eae

Monday, May 13, 2019

BCS সিলেবাস ও নির্দেশনা



১। ইংরেজি : Number , Gender 

,, এই দুই টপিকসের ব্যতিক্রমধর্মী গুলো ভালো করে দেখবেন ) classification of noun ,pronoun , verb ; Change of parts of speech ( যেহেতু রিটেনে কাজে দিবে তাই গুরুত্বদিবেন । 

২। গণিত : মৌলিক সংখ্যা , বাস্তব সংখ্যা, ল.সা.গু ,গ.সা.গু ( দুই চ্যাপ্টার এমন ভাবে প্রস্তুতি যাতে রিটেনে আলাদা করে সময় দিতে না হয় অর্থাৎ বেসিক কনসেপ্ট ও সর্ট টেকনিকের সমন্বয় করে অনুশীলন করবেন । 

৩। বাংলাদেশ বিষয়াবলী : প্রাচীন কাল থেকে সমসাময়িক কালের ইতিহাস বলতে ভাষা আন্দোলনের আগ পর্যন্ত ( বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় যে গুলো এসেছে সেগুলোই ভালো মনে রাখবেন । কারণ এই অংশ থেকে ১/২ প্রশ্ন আসে ।কমন পেলে সবাই পায় , কঠিন প্রশ্ন হলে অনেকেই পায় না ।তাই প্রথমে গাইড থেকে বিগত সালের গুলো পড়ে ৯-১০ ইতিহাস বইয়ে একটু চোখ বোলাতে পারেন। 

৪। বিজ্ঞান : পদার্থের অবস্থা , এটমের গঠন , শব্দ ও তাপ ও তাপগতিবিদ্যা ( অবিজ্ঞানধারীরা প্রথমে গাইড থেকে সংশ্লিষ্ট অধ্যায়ের প্রশ্ন আগে দেখেবেন ভালো করে ,কী ধরনের প্রশ্ন করে সেটা আগে বোঝার চেষ্টা করবেন তারপর আলোচনা পড়বেন । আলোচনা পড়া হলে ৯-১০ শ্রেণির বোর্ড বইয়ে দ্রুত গুরুত্বপূর্ণ অংশগুলো দাগিয়ে নিবেন । 

৫। কম্পিউটার : কম্পিউটারের ইতিহাস -প্রজন্ম-জনক; প্রকারভেদ -বৈশিষ্ট্য-উদাহরণ(রিটেনেও লাগবে তাই গুরুত্বদিন 

৬। আন্তর্জাতিক : বিশ্ব সভ্যতাগুলো সম্পর্কে জানা (গাইড থেকে বিগত সালের পরীক্ষা যা এসেছে তা মুখস্ত করা । ) বিভিন্ন বিপ্লব ও আন্দোলনের সাল ও দেশ - এই টপিকসের নীল বিপ্লব, ফরাসি বিপ্লব ও রুশ বিপ্লব বিস্তারিত পড়তে হবে । 

৭। বাংলা : বাংলা সাহিত্যের যুগ বিভাগ ও চর্যাপদ (চর্যাপদ থেকে রিটেনেও প্রশ্ন থাকে , ইদানিং প্রিলিতে কঠিন প্রশ্ন করছে এই টপিকস থেকে যা প্রচলিত গাইড বইয়ে পাওয়া যায় না ।তাই এই পার্ট রিটেন -প্রিলি সম্বনয় করে পড়ুন ।

 মনে রাখবেন এই টপিকস থেকে গভীর প্রশ্ন আসলে অনেকেই পারছে না তারমানে ওটা পারলে ভালো তবে না পারলেও হবে , তাই সহজ বিষয়গুলো যাতে মিস না হয় সেদিকে লক্ষ্য রাখুন । পুরাতনরা ২-৩ গাইড থেকে রিটেন প্রিলি সমন্বয় করুন )
বাংলা ভাষার প্রকারভেদ এগুলোর বৈশিষ্ট , মিশ্র ভাষা )
।
এই সিলেবাসের কম্প্লিট করতে প্রতিদিন ৭-৮ ঘণ্টা করে পড়তে হবে । প্রায় ৪দিন সময় পাচ্ছেন মানে প্রায় ৩২ ঘণ্টা । ৭ টপিকসের জন্য গড়ে সাড়ে ৪ঘণ্টা । নিজের সক্ষমতা অনুযায়ী সময় ভাগ করে পড়ুন ।





বিসিএস প্রিলি
১)পরীক্ষা শুরু হওয়ার নূন্যতম দেড় মাস আগ থেকে সব ধরনের নতুন তথ্য আহরণ করা বন্ধ করুন।বিশেষ করে এ সময় পত্রিকা পড়ার আর প্রয়োজন নেই।কারণ এরমধ্যে প্রিলির প্রশ্নপত্র তৈরি হয়ে যাওয়ার কথা।

২)নূন্যতম বিগত ৬ মাসের পেপার কাটিং আপনার সংগ্রহে থাকা উচিত।যদি না থাকে তবে আজকের বিশ্বই আপনার শেষ অবলম্বন।

৩)গণিত নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।

৮ম থেকে ১০ম শ্রেণীর গণিতের বোর্ড বইগুলো সমাধান করে ফেলুন।তাহলে বলা যায় আপনি গণিতে ৮০ শতাংশ নম্বর পাবেন।

৪)ইংরেজিতে English for competitive exam বইটার পাশাপাশি সাহিত্যের জন্য নিচে উল্লেখিত সাহিত্যিকদের সাহিত্যকর্ম সম্পর্কে পড়তে পারেন-

1)Geoffrey Chaucer, 2)William Shakespeare, 3)John Milton, 4)Jonathan Swift,5)Alexander Poe,6)Jane Austen,7)William Wordsworth, 8)S.T. Coleridge, 9)Lord Byron,10)PB Shelley, 11)John Keats, 12)William Blake,13)Charles Dickens,14)Charlotte Bronte, 15)Robert Browning, 16)Alfred Lord Tennyson, 17)Thomas Carlyle, 18)Robert Frost, 19)Ernest Hemingway, 20)Toni Morrison, 21)WB Yeats, 22)T.S. Eliot.

৫)বাংলায় ব্যাকরণের জন্য নবম দশম শ্রেণির বোর্ড ব্যাকরণ আর কিছু সাহিত্যিকদের সম্পর্কে জানতে হবে।পিএসসি যে সকল সাহিত্যিকের সাহিত্যকর্ম হতে বেশী প্রশ্ন করে সেসব কবি সাহিত্যিক হলেন-রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম( ওনাদের সাহিত্যকর্ম হতে প্রতি বছর ২/৩ টি প্রশ্ন থাকে),জীবনানন্দ দাশ,মধু সূদন দত্ত, জসীম উদ্দিন, কৃষ্ণচন্দ্র মজুমদার,কায়কোব
াদ,নির্মলেন্দু গুণ,রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ,বেগম সুফিয়া কামাল,কামিনী রায়,অমিয় চক্রবর্তী,আবু জাফর ওবায়দুল্লাহ,মুনীর চৌধুরী,বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র,মুজতবা আলী,ইসমাইল হোসেন সিরাজী,মোতাহের হোসেন চৌধুরী,সুনীল গঙ্গোপাধ্যায়,বেগম রোকেয়া,হুমায়ন আজাদ শামসুর রাহমান,মীর মশাররফ হোসেন,জহির রায়হান,সেলিম আল দীন,হুমায়ন আহমেদ,সুকান্ত,বিভূতিভূষণ, প্রমথ চৌধুরী,মানিক বন্দ্যোপাধ্যায়,সেলিনা হোসেন, দীনবন্ধু মিত্র,ঈশ্বরচন্দ্র,আবু ইসহাক,নূরুল মোমেন,শহীদুল্লাহ কায়সার,আহমদ শরীফ।

এছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য,ডকুমেন্
টারি, গান এবং বাংলা সংবাদপত্র,উক্তি এসব বিষয়ে অধ্যয়ন করতে পারেন।

৬)আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য জাতিসংঘের ইতিহাস,ILO,WHO,UNESCO, WORLD BANK, IBRD,IDA,IFC,IMF,IAEA,UNICEF,U
NDP,G-77,G-8,D-8,BRICKS, IPCC,WTO, MIGA,ICSID, NAM,Commonwealth, OIC, ADB,AU,EU,
আরবলীগ,সার্ক,আসিয়ান
,
সিরডাপ,এপেক,ওপেক,বিমসটেক,রোটারি ইন্টারন্যাশনাল,জিসিসি,নাপটা,এএপিপি এসব সংগঠন ও জোট নিয়ে পড়তে হবে।
NATO,SEATO,INTERPOL, ISIS,
আল কায়েদা,CENTO 
এ সব বিষয়েও জ্ঞান রাখতে হবে।আজকের বিশ্ব আর প্রথম আলো থেকে এ বিষয়গুলো সম্পর্কে জানা যাবে।

৭)মাধ্যমিক ভুগোল আর Easy computer বই দুইটি অবশ্যই ফলো করতে হবে।

৮) বিজ্ঞানের জন্য ডাঃ জামিলের বই থেকে এই অংশগুলো পড়লেই যথেষ্ট-
পদার্থ বিজ্ঞান : এই অংশে কেবল ইলেক্ট্রনিকস, চুম্বক, তরঙ,তাপ, তাপমাত্রা, বিদ্যুৎ, মাত্র সমীকরন, বিভিন্ন রাশির একক,সংজ্ঞা, শক্তির উৎস,আলো এসব পড়তে হবে।
রসায়ন বিজ্ঞান : প্রতীক,সংকেত,যো
জনী,মৌলের পারমাণবিক সংখ্যা,ভর,পরমাণ
ুর বিভিন্ন মডেল,এসিড-ক্ষার, শিল্প রসায়ন এসব বিষয়ে ধারণা রাখতে হবে।
জীব বিজ্ঞান: কোষ,কোষ বিভাজন,নামকরণ,জীবের শ্রেণী বিন্যাস,জেনেটিক্স, টিস্যু,ভাইরাস, ব্যাকটেরিয়া,মানব শরীর,সালোকসংশ্ল
েষণ,প্লান্ট নিউট্রেশন,ফুল, প্রজনন,পরাগায়ন এসব বিষয় পড়তে হবে।

৯)যে কোন প্রতিযোগীতামূলক পরীক্ষায় তারাই এগিয়ে থাকে যাদের পারফরম্যান্স গণিত আর ইংরেজিতে এভারেজের চেয়ে বেশী।তাই প্রস্তুতি নেওয়ার সময় এ দুটি বিষয়কে প্রায়োরিটি দিতে হবে।

১০) প্রতিদিন ৭ ঘন্টা করে ঘুম,৩০ মিনিট ব্যায়াম আর ব্রেনের জন্য সহায়ক খাবার খেতে হবে।যেমন প্রতিদিন ১/২ টি ডিম,৫০/৬০ গ্রাম কাজু বাদাম,ডার্ক চকলেট, ১টা গাজর খেলে মস্তিষ্কের উন্নতি ঘটে এবং ক্লান্তিবোধ দূর হয়।

১১)অপেক্ষাকৃত কঠিন বিষয়গুলো রেকডিং করে ঘুমানোর আগে শুনতে পারেন।আপাতত এ কয়দিন গান শুনার পাশাপাশি এসব শুনার অভ্যাস করতে পারেন।

১২)সব ধরনের নেগেটিভ মাইন্ডেড মানুষদের থেকে দূরে থাকুন।হতাশ লাগলে আল্লাহর কাছে সাহায্য চান।কারণ আল্লাহ ছাড়া কেউ কারো নয়।

১৩)অনেক বেশী তথ্য পড়ার চেয়ে পরীক্ষার উপযোগী তথ্যগুলো বার বার পড়ুন।অনেক বেশি কিছু পড়ার চেয়ে অনেক বেশি রিভিশন দেওয়া প্রয়োজন।

১৪)সব তথ্য মুখস্থ করতে হয় না।কিছু বিষয় আপনার কমনসেন্সের উপর ছেড়ে দিন।আর কিছু বিষয় একদম মুখস্থ হতে না চাইলে খাতায় কয়েকবার সেগুলো লিখে ফেলুন।লেখার পর কি লিখেছেন সেটার দিকে কয়েকবার তাকান।ব্যাস এটুকুই যথেষ্ট।বাকি সুফলটা পরীক্ষার হলে গিয়ে উপভোগ করুন।
আল্লাহ সবাইকে সফলতা দান করুন।


No comments:

Post a Comment