" সুবচন নির্বাসনে" নাটকটি কে লিখেছেন ?
চলুন এ নাটকটি সম্পর্কে কিছু তথ্য জেনে নিই
__________________
আশির দশকে বাংলাদেশের প্রখ্যাত নাট্যকার আবদুল্লাহ আল-মামুন 'সুবচন নির্বাসনে' নামের একটি নাটক রচনা করেন।
নাটকটিতে সৎ স্কুল শিক্ষক তাঁর তিন সন্তান খোকন, তপন ও রানুকে তিনটি প্রবচন শিখিয়েছেন:
১. সততাই মহৎ গুণ
২. লেখা পড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে
৩. সংসার সুখের হয় রমণীর গুণে।
কিন্তু বাবার আদর্শে উজ্জীবিত খোকন ভালো রেজাল্ট করেও অনিয়ম ও দুর্নীতির কারনে চাকরি পায়না, পায় পরীক্ষায় ৩য় শ্রেণী পাওয়া আরেকজন। গাড়ি ঘোড়া চড়ার বদলে জেল হয় তপনের ঠিকানা। রানুকে স্বামীর সংসার থেকে ফিরে আসতে হয়। বাবার আদর্শ অনুসরণ করতে গিয়ে সমাজে তারা অচল পয়সায় পরিণত হয়েছে।
নাটকটিতে আবদুল্লাহ আল-মামুন 'সততাই মহৎ গুণ', 'লেখাপড়া করে যে, গাড়ি-ঘোড়া চড়ে সে' ও 'সংসার সুখের হয় রমণীর গুণে' এই তিনটি সুবচন মিথ্যা প্রমাণিত করেন। তাই নাটকটির নামকরণ যথার্থ হয়েছে।
। মানুষের নৈতিক স্খলন ও চারিত্রিক অধঃপতনের কারণে সুবচন যে সমাজে কোন কাজে আসে না তা আবদুল্লাহ আল-মামুন চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন।
No comments:
Post a Comment