=>বাংলাদেশে ফোরজি(4G) কবে চালু হয়?
১৯ ফেব্রুয়ারি ২০১৮ । বাংলাদেশে প্রথম-জি(First Generation) চালু হয় ১৯৯৩ সালে। দ্বিতীয়-জি (second Generation) চালু হয় ১৯৯৭ সালে। তৃতীয়-জি (Third Generation) চালু হয় ১৪ অক্টোবর ২০১২ সালে। অন্যদিকে বিশ্বে প্রথম-জি চালু হয় ১ ডিসেম্বর ১৯৭৯ সালে, জাপান। দ্বিতীয়-জি চালু হয় ১ জুলাই ১৯৯১, ফিনল্যান্ড। তৃতীয়-জি চালু হয় ১ অক্টোবর ২০০১,জাপান এবং চতুর্থ-জি চালু হয় ২০০৬ সালের এপ্রিল মাসে দক্ষিণ কোরিয়ায়। বর্তমানে বিশ্বের ১৮০টি ফোরজি চালু আছে। সবচেয়ে বেশী ইন্টারনেট গতি সিঙ্গাপুরে, ৪৬.৬৪ mbps.
=>বাংলাদেশের তৃতীয় জিআই(GI) পণ্যের নাম কি ?
ক্ষীরশাপাতি । এটি চাঁপাইনবাবগঞ্জ জেলার উৎকৃষ্ট জাতের একটি আমের নাম। বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় জিআই পণ্য জামদানি এবং ইলিশ।
=>বর্তমানে বাংলাদেশের চা বাগানের সংখ্যা কতটি?�১৬৪টি।
=>বাংলাদেশের সর্বশেষ সেনানিবাসের নাম কি?�শেখ হাসিনা সেনানিবাস। এটি দেশের ৩১তম সেনানিবাস। এটি পটুয়াখালী জেলার লেবুখালীতে অবস্থিত।
=>বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক ডিভিশনের সংখ্যা কতটি?�১০ টি। সর্বশেষ পদাতিক ডিভিশনের নাম হলো -সপ্তম পদাতিক ডিভিশন। সপ্তম পদাতিক ডিভিশন পটুয়াখালী জেলার লেবুখালীর শেখ হাসিনা সেনানিবাসে অবস্থিত। বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম পদাতিক ডিভিশনের নাম নবম পদাতিক ডিভিশন। এটি সাভারে অবস্থিত।
=>বাংলাদেশের ২৭তম গ্যাসক্ষেত্রের নাম কি?�ভোলা নর্থ। এটি ভোলা জেলার ভোলা সদরে অবস্থিত দেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাসক্ষেত্র।
=>বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি?�বঙ্গবন্ধু-১, এটি ২০১৮ সালের ২৭-৩১ মার্চের মধ্যে মহাকাশে উৎক্ষেপণ করা হবে। যুক্তরষ্ট্রে ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ হবে। উৎক্ষেপণ সম্পন্ন হলে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হবে।
=>বাংলাদেশের নতুন বিচারপতির নাম কি?�সৈয়দ মাহমুদ হোসেন। তিনি দেশের ২২তম বিচারপতি।
=>প্রধান বিচারপতি সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী নিয়োগ হয়?�সংবিধানের ৯৫ অনুচ্ছেদ (১) অনুসারে রাষ্ট্রপতি তার প্রদত্ত ক্ষমতাবলে এই পদের নিয়োগ দেন।
=>বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার- ২০১৭ এ 'কবিতা' ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেন? �পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক
=>EIU এর গণতন্ত্র সূচক অনুযায়ী বাংলাদেশে কেমন শাসনব্যবস্থার দেশ ?
"হাইব্রিড" শাসনব্যবস্থার দেশ। হাইব্রিড বলতে এমন ব্যবস্থাকে বোঝানো হয় যেখানে প্রায়ই অবাধ ও নিরপেক্ষ নির্বাচনব্যবস্থা বাধাগ্রস্ত হয়। বিরোধী দল এবং বিরোধীদলীয় প্রার্থীদের ওপর সরকারের নৈমিত্তিক চাপ থাকে। দুর্নীতির ব্যাপক বিস্তার ঘটে। আইনের দুর্বল শাসন দেখা যায়। বিচারব্যবস্থা স্বাধীন নয়। সাংবাদিকদের হয়রানি এবং চাপ দেওয়া হয়। বর্তমানে ৩৯ টি দেশে "হাইব্রিড" গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রচলিত আছে।
=>দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্টের নাম কি?
সিরিল রামাফোসা। তিনি দক্ষিণ আফ্রিকার পঞ্চম বর্ণবাদমুক্ত প্রেসিডেন্ট। রামাফোসার আগমনকে দেশটির "নতুন সুর্যোদয়" বলে আখ্যায়িত হয় এবং সমাপ্তি ঘটে দেশটির সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার ৯ বছরের শাসনামল। জ্যাকব জুমা ২০০৯ সালের ৯ মে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হন এবং দ্বিতীয় প্রেসিডেন্সি মেয়াদ অনুসারে জুমার শাসনামলের অবসান ২০১৯ সালে হওয়া কথা থাকলেও ব্যাপক দুর্নীতির অভিযোগে ১৪ ফেব্রুয়ারি ২০১৮ তাকে পদত্যাগ করতে হয়। দক্ষিণ আফ্রিকা "রেইনবো নেশন" নামে পরিচিত।
=>প্যারাডাইস পেপারস কেলেঙ্কারির দ্বিতীয় তালিকা কবে প্রকাশিত হয়?�১৪ ফেব্রুয়ারি ২০১৮। এটিও ICIJ (International Consortium of Investigative Journalists) প্রকাশ করে। প্যারাডাইস পেপারস কেলেঙ্কারি প্রথম প্রকাশিত হয় ৫ নভেম্বর ২০১৭
=> প্যারাডাইস পেপার কি ? �পানামা পেপারস এর মতো কর থেকে বাঁচার জন্য বিভিন্ন দেশের বিত্তশালী, রাজনীতিবিদগণ বিভিন্ন ট্যাক্স হ্যাভেনে (যেমন অফশোর কোম্পানি) বিনিয়োগ করে আর্থিকভাবে লাভবান হওয়ার নামই প্যারাডাইস পেপার। প্যারাডাইস পেপার কেলেঙ্কারির গোপনীয় নথি প্রকাশ করেন- ইন্টারনাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস। প্রায় ১ কোটি ৩৪ লাখ নথি নিয়ে তদন্ত করছেন ৬৭টি দেশের ৩৮০ জন সাংবাদিক। এসব নথি জার্মান দৈনিক সুইডয়চে সাইটংয়ের হাতে প্রথম আসে। নথিগুলো পেয়েছে বিবিসি,গার্ডিয়ানসহ বিভিন্ন দেশের ১০০টি সংবাদমাধ্যম।
=>কমনওয়েলথ-এর বর্তমান সদস্য কত?�৫৩টি। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ১৯৬৫ সালের ১৮ ফেব্রুয়ারি সংস্থাটির সদস্যপদ লাভ করলেও ২০১৩ সালে ৩ অক্টোবর প্রত্যাহার করে। সে গাম্বিয়া'ই পুনরায় যোগদান করেন ৮ ফেব্রুয়ারি। কমনওয়েলথ গঠিত হয় ১৯৩১ সালের ১১ ডিসেম্বর।
=>"আধুনিক গণতন্ত্রের সুতিকাগার" হিসেবে বিবেচিত যুক্তরাজ্য 'নারী ভোটাধিকার শতবর্ষ' কবে পালন করে?
৬ ফেব্রুয়ারি ২০১৮। ১৯১৮ সালের ৬ ফেব্রুয়ারি ব্রিটিশ নারীরা প্রথমবারের মত ভোট দেয়ার সুযোগ পায়। নারীদের ভোটাধিকার দেয়ার ক্ষেত্রে প্রথম দেশ হল নিউজিল্যান্ড। ১৯০২ সালে ১২ জুন নারী ভোটাধিকার আইন পাশ করে দেশটি।
=>প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ফিলিস্তিন সফর করেন কে ?�নরেন্দ্র মোদি,১০ ফেব্রুয়ারি ২০১৮। সরকারিভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ত্রিশ বছর পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে এই সফরে যাত্রা করেন মোদী। ফিলিস্তিনকে ইন্তিফাদা'র ধাত্রী বলা হয়।
=>Exam Warriors গ্রন্থের রচয়িতা কে?�নরেন্দ্র মোদি, প্রধানমন্ত্রী- ভারত ।
সুস্থ থাকুন, নিরাপদে থাকুন
No comments:
Post a Comment