আপনার স্ক্রিপ্টটি অন্য ১০ টা স্ক্রিপ্ট থেকে আলাদা - Jobs Study

Reliable and trusted site, most common questions for competitive exam-BCS Exam Preparation, Bank Exam Preparation, Govt Job Preparation, Private Jobs, NTRCA Exam Question Solution, University Admission Question, Non Cadre Exam Preparation, Primary School Teacher Exam Questions and Answer.

https://www.toprevenuegate.com/uy05hjthep?key=787ad49ab5c48d1e4b289e61ff5d6eae

Thursday, May 9, 2019

আপনার স্ক্রিপ্টটি অন্য ১০ টা স্ক্রিপ্ট থেকে আলাদা


#বিসিএস_কিংবা_ব্যাংকের_লিখিত_পরীক্ষা_সহায়কঃ


যেকোন পরীক্ষায় এই বিষয়গুলো একটু খেয়াল রাখলে আপনার স্ক্রিপ্টটি অন্য ১০ টা স্ক্রিপ্ট থেকে আলাদা হবে। আগামি বিসিএস লিখিত এবং ব্যাংকের পরীক্ষা সামনে রেখে সামান্য উদ্যোগ।
১) প্রতিটি পৃষ্ঠায় ১৬ লাইন আর প্রতিটি লাইনে ৫/৬ টি শব্দ
২) পরীক্ষায় আগে প্রতিদিন ৪ মিনিটে ১ পৃষ্ঠা লেখার অনুশীলন করুন। ৫ মার্কের জন্য ১ পেইজ এবং অন্য পেইজে ৫/৬ লাইন। ১০ মার্কের জন্য ২ পেইজ+, ১৫ মার্কের জন্য ৩ পেইজ+
৩) কালো, নীল এবং পেন্সিল ছাড়া অন্য কিছু ব্যবহার করবেন না।
৪) প্রতিটা উওরে যেন ছোট করে হলেও একটা চিত্র থাকে। যেমন কোন কিছুর বৈশিষ্ট্য লিখবেন, সেখানেও ছোট করে একটা চিত্র দিন।
৫) একটা ভালো প্রশ্নের উওর তখন-ই গঠন হয় যখন আপনি উওরের শেষে আপনার নিজেস্ব মতামত দিবেন। যেমনঃ বাংলাদেশ পাকিস্তানে সম্পর্কের ভবিষ্যৎ এই প্রশ্নে আপনি শেষে নিজের কিছু মতামত দিতে পারেন। এটা সবার থেকে আপনাকে অবশ্যই আলাদা করবে।
পরীক্ষার খাতায় কিছু বিষয় হাইলাইট করতে পারেনঃ
আগামিতে যাদের ব্যাংক কিংবা অন্য কোথাও পরীক্ষা আছে তাদের জন্য সামান্য প্রচেষ্টা। সব-'ই করতে হবে এমন কোন কথা নেই, তবে অনুশীলনে উপকার-ই হবে।
১) মিনিস্ট্রি, তথ্য বাতায়ন, ওয়েবসাইট থেকে রেফারেন্স দিবেন। (ইংরেজিতে দিবেন, ২ লাইনের বেশি নয়)
২) প্রধানমন্ত্রীর বক্তব্য (প্রতি খাতায় কমপক্ষে ৫ টি), অন্য মন্ত্রীদের বক্তব্য থাকবে। (আগে বলে নিবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের...)
৩) একসাথে লেখকের/ বিশেষজ্ঞদের সংজ্ঞা এ ২ টার বেশি দিবেন না। একটি দিবেন এবং অন্যটি মন্ত্রণালয় কিংবা জার্নালের দিবেন।
৪) বাংলাদেশ এবং আন্তর্জাতিক মানচিত্র দিবেন। যেমনঃ সিরিয়া নিয়ে প্রশ্ন আসলে, শুধু সিরিয়ার মানচিত্র না দিয়ে পৃথিবীর মানচিত্র দিয়ে সিরিয়ার লোকেশন টা দেখিয়ে দিন।
৫) উপরিউক্ত বিষয় ম্যাথ এবং বিজ্ঞান ছাড়া অন্য বিষয়গুলোর জন্য প্রযোজ্য।
৬) খাতা ইনফরমেটিভ করবেন। শেষের দিকে যদি সময় নাও পান, তাহলে শুধু তথ্য দিবেন। যেমন মধ্যম আয়ের দেশ-২০২১, উন্নত দেশ-২০৪১, রেমিটেন্স-১৫ বিলিয়ন, বানিজ্য-৩৪ বিলিয়ন, রিজার্ভ-৩২ বিলিয়ন ইত্যাদি।
৭) কিছু টেকনিক্যাল শব্দ বেশি করে ব্যবহার করবেন যেমন মুক্তিযুদ্ধের চেতনার সোনার বাংলা, সন্ত্রাস ও জংগি মুক্ত বাংলাদেশ ইত্যাদি।
সর্বোপরি পরীক্ষার স্ক্রিপ্টটির শ্রী বৃদ্ধি করুন।
Informative & decorative Exam দিয়ে আসুন। Best of luck 😊
বি.দ্র. আরো কিছু মনে পড়লে পরবর্তী কোন পোস্টে দিতে চেষ্টা করবো।
বিশ্বাস আর কনফিডেন্স যদি সাথে থাকে, তাহলে পথ যেটাই হোক না কেন, সেই পথের শেষে আপনাকে কখন ও হতাশ হতে হবে না 

No comments:

Post a Comment