প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইংরেজি ভাল করার কৌশল - Jobs Study

Reliable and trusted site, most common questions for competitive exam-BCS Exam Preparation, Bank Exam Preparation, Govt Job Preparation, Private Jobs, NTRCA Exam Question Solution, University Admission Question, Non Cadre Exam Preparation, Primary School Teacher Exam Questions and Answer.

https://www.toprevenuegate.com/uy05hjthep?key=787ad49ab5c48d1e4b289e61ff5d6eae

Tuesday, May 7, 2019

প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইংরেজি ভাল করার কৌশল



আজকে কথা বলা যাক ইংরেজি গ্রামার নিয়ে। মূলত এই অংশে অনেকেই ভাল ইংরেজি পারা স্বত্তেও প্রত্যশিত মার্ক তুলতে পারেন না। এর কারণ হিসেবে বলা যায়, নিজেকে একটু ছাড়িয়ে যাওয়ার চেষ্টা না করা বা আরও একটু সতর্কভাবে প্রস্তুতি না নেয়া।

আগের পোস্টে আমি pronoun & its usage নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকে আলোচনা করা হলো Pronoun Antecedent Agreement নিয়ে। [Pronoun Antecedent Agreement]

Rule-1: যদি Antecedent Singular হয় তাহলে pronoun টিও singular হবে আর যদি antecedent plural হয় তাহলে pronoun টিও plural হবে। যেমনঃ Most labor unions provide insurance benefits for their members.

Rule-2: দুটি singular noun যদি and দ্বারা যুক্ত হয় এবং উভয় noun এর পূর্বে যদি The থাকে তাহলে তাদের পরবর্তী pronoun & verb টি অবশ্যই plural হবে। আর যদি the একবার use করা হয় তাহলে pronoun & verb উভয়টিই singular হবে। যেমনঃ The teacher and the student are walking to their University campus. The teacher and student is walking to his University campus.

Rule-3: দুই বা ততোধিক singular noun & pronoun যদি and দ্বারা যুক্ত হয় তাহলে পরবর্তী pronoun টি plural হবে। তবে, ঐ noun গুলোর পূর্বে যদি each, every, either, neither থাকে তাহলে pronoun টি singular ই হবে। যেমনঃ Suman and Tarek went to their class teacher. Every teacher and every student should do his duties properly.

Rule-4: Collective noun যদি single unit বুঝায় তাহলে pronoun & verb দুটিই singular হবে কিন্তু, divided বুঝালে pronoun & verb plural হবে। যেমনঃ The committee has met and it has reached a decision.

Rule-5: Relative pronoun সর্বদা তার antecedent এর পাশে বসে। যেমনঃ The man who said that was a fool.

Rule-6: 1st, 2nd,3rd person যদি একই sentence এ use হয় তাহলে (231 অর্থাৎ, 2nd + 3rd + 1st person) এই নিয়ম অনুসরণ করতে হবে। তবে, দোষ স্বীকারের ব্যপার হলে (123) এই ক্রম অনুসরণ করতে হবে। যেমনঃ You, he and i are present I, you and he are to blame. বিঃদ্রঃ উভয়ক্ষেত্রে verb অবশ্যই plural হবে।

Rule-7: who, which, what এ সকল interrogative pronoun এর পরবর্তী subject নির্দেশ করার জন্য that বসে যেমনঃ Who is the man that says so?

Rule-8: Relative pronoun এর antecedent হিসাবে কখনোই they, that, them বসেনা এদের পরিবর্তে those বসে। যেমনঃ Those who are guilty will be punished.

Rule-9: One যদি কোন বাক্যে subject হিসাবে use হয় তবে possessive pronoun "one's" use হবে। যেমনঃ One must follow one's conscience.

Rule-10: One of the + plural noun থাকলে one's না হয়ে his/ her হবে। যেমনঃ One of the students of this class has learnt his/her lesson.

Rule-11: Not...... but, Either.......or, Neither.......nor, not only........ but also,.......... or........., এগুলোর or, nor, but, but also এরপর যে subject থাকবে সেই subject অনুসারেই pronoun & verb নির্ধারিত হবে। যেমনঃ Neither shahidul nor his friends have finished their duty. Neither shahidul nor his friend has finished his duty.

Rule-12: One এর আগে যদি each, every, no, aby, some যুকৃত হয় তাহলে one's না হয়ে his/her use হবে। যেমনঃ Someone has done his/ her duty.
আজ এ পর্যন্তই থাক। সবাই ভাল থাকবেন।
Put your heart, mind, and soul into even your smallest acts. This is the secret of success.
--- Swami Sivananda

No comments:

Post a Comment