বাংলা সাহিত্যের যুগবিভাগ - Jobs Study

Reliable and trusted site, most common questions for competitive exam-BCS Exam Preparation, Bank Exam Preparation, Govt Job Preparation, Private Jobs, NTRCA Exam Question Solution, University Admission Question, Non Cadre Exam Preparation, Primary School Teacher Exam Questions and Answer.

https://www.toprevenuegate.com/uy05hjthep?key=787ad49ab5c48d1e4b289e61ff5d6eae

Friday, May 10, 2019

বাংলা সাহিত্যের যুগবিভাগ



#প্রাচীন যুগ (৬৫০-১২০০)
1. '
চর্যাপদ' কোন ধর্মাবলম্বীদের সাহিত্য?- সহজিয়া বৌদ্ধ ।
2.
হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছেন?- তিব্বত, নেপাল ।
3.
বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত 'চর্যাপদ' কে সম্পাদনা করেন?- শ্রী হরপ্রসাদ শাস্ত্রী ।
4.
বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদের রচনাকাল?- সপ্তম থেকে দ্বাদশ শতক ৎ।
5.
চর্যাপদ কোন ছন্দে লেখা?- মাত্রাবৃত্ত ।
6.
কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দেন?- ভুসুকুপা ।
7.
ডঃ মুহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা?- বঙ্গ-কামরূপী ।
8.
সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন- চর্যাপদ ।
9.
চর্যাপদের আবিষ্কারক?- মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ।
10.
চর্যাপদ প্রথম প্রকাশিত হয়?- ১৯১৬ সালে ।
11.
চর্যাপদের রচয়িতা ছিলেন?- বৌদ্ধ ধর্মাবলম্বী
12.
চর্যাপদের রচয়িতার সংখ্যা?- ২৪ জন (মতান্তরে ২৩ জন) ।
13.
চর্যাপদে মোট পদ রয়েছে?- ৫১ টি ।
14.
এ পর্যন্ত আবিষ্কৃত পদ সংখ্যা?- ৪৬ টি ।
15.
চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেন?- কাহ্নপা ( ১৩ টি ) ।
16.
চর্যাপদ এর সবচেয়ে প্রাচীন কবি/বাংলা সাহিত্যের আদি কবি?- লুইপা (পদ-দুইটি)।
17.
চর্যাপদ রচিত হয়- পাল শাসনামলে ।
18.
চর্যাপদ এর একজন কবিকে মহিলা কবি হিসেবে অনুমান করা হয়, তার নাম?- কুক্কুরীপা ।

#অন্ধকার যুগ : (১২০১-১৩৫০)
1.
১২০১-১৩৫০ সাল পর্যন্ত সময়কে বাংলা সাহিত্যের 'অন্ধকার যুগ' বা 'তমসার যুগ' নামে অভিহিত করা হয় ।
2.
অন্ধকার যুগে আবিষ্কৃত দুটি সাহিত্যকর্মের নাম?- 'শূন্যপুরাণ' এবং 'সেক শুভোদয়া' ।
#মধ্যযুগ : (১২০১-১৮০০)
1.
বাংলা সাহিত্যের মধ্যযুগের সবটুকু কোন শাসন এর অন্তর্গত?- মুসলিম শাসন ।
2.
ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজভাষা ছিল?- ফার্সি ।
3.
বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক?- আলাউদ্দিন হোসেন শাহ ।
4.
কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি?- গিয়াস উদ্দিন আজম শাহ ।
5.
ঐতিহাসিক গ্রন্থ আইন-ই-আকবরী এর রচয়িতা কে?-আবুল ফজল ।
6.
কোন কবি গিয়াস উদ্দিন আজম শাহের রাজ কর্মচারী ছিলেন?- শাহ মুহম্মদ সগীর ।
7.
মধ্যযুগের কবি হলেন- আলাওল ।
8. '
ইউসুফ জুলেখা'কাব্যের রচয়িতা?- শাহ মুহম্মদ সগীর ।
#শ্রীকৃষ্ণকীর্তন কাব্য : 
1.
মধ্যযুগের প্রথম কাব্যগ্রন্থ হলো- শ্রীকৃষ্ণ -কীর্তন ।
2.
গঠনরীতিতে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য মূলত?- ধামালি ।
3. '
শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের রচয়িতা?- বড়ু চন্ডীদাস ।
4.
মধ্যযুগের প্রথম কাব্য কোনটি?- শ্রীকৃষ্ণ -কীর্তন ।
5. '
শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের খন্ড সংখ্যা?- ১৩ টি
6. '
শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য আবিষ্কৃত হয় কোথা থেকে?- গোয়াল ঘরে ।
7.
মধ্যযুগের প্রথম কবি হচ্ছে?- বড়ু চন্ডীদাস ।
8.
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান তিনটি চরিত্র হচ্ছে- রাধা, কৃষ্ণ ও বড়াই ।
9.
মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র মারা যান- ১৭৬০ সালে ।
10.
মনসামঙ্গল কাব্যের আদি কবি হচ্ছেন?- কবি কানা হরিদত্ত ।
11.
মনসামঙ্গল কাব্যের অপর নাম?- পদ্মপুরাণ
12.
মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্রগুলো হচ্ছে- চাঁদ সওদাগর, বেহুলা, লখিন্দর ।
13.
আমার সন্তান যেন থাকে দুধে ভাতে- উক্তিটি কার?- ভারতচন্দ্র রায়গুণাকর ।
14. '
মৈমনসিংহ গীতিকা'গুলো সংগ্রহ করেন- চন্দ্রকুমার দে ।
15.
মহাভারতের শ্রেষ্ঠ বাংলা অনুবাদক?- কাশীরাম দাস ।


#আধুনিক যুগ :
1. উপমহাদেশের প্রথম ছাপাখানা স্থাপিত হয়- ১৪৯৮ সালে ।
2.
বাংলাদেশের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়- রংপুরে ।
3.
বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয়- ১৮০০ সালে ।
4.
বাংলা গদ্যে প্রথম যতি চিহ্ন ব্যবহার করেন- ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।
5.
ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা- লর্ড ওয়েলেসলি ।
6. '
বাংলাপিডিয়া' হচ্ছে- জাতীয় জ্ঞানকোষ ।
7.
বাংলা গদ্য ছন্দের প্রবর্তক- রবীন্দ্রনাথ ঠাকুর ।
8.
প্যারীচাঁদ মিত্র তার কোন উপন্যাসে সর্ব প্রথম চলিত রীতির প্রবর্তন করেন?- 'আলালের ঘরের দুলাল' ।
9.
বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ বলা হয়?- প্যারীচাঁদ মিত্রকে ।




No comments:

Post a Comment