৬টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হলেও এবার ৫টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
১৯০১ সালের পর এবারই প্রথম(যতবার দেওয়া হয়েছে) সাহিত্যে* নোবেল পুরস্কার দেয়া হয়নি! ২০১৯ সালে সাহিত্যে একসাথে দুটি পুরস্কার ঘোষণা করা হবে !
.
# শান্তিতে যৌথভাবে নোবেল পুরস্কার -পেলেন দুইজন
১. ডেনিস মুখেজ(কঙ্গো)
২. নাদিয়া মুরাদ(ইরাক)
→→অবদান: যৌন সহিংসতা, যুদ্ধ এবং সশস্ত্র সংঘাত বন্ধের প্রচেষ্টা করার জন্য।
.
# রসায়ন শাস্ত্রে এবারের নোবেল পুরস্কার পেলেন দুই মার্কিন ও একজন ব্রিটিশ বিজ্ঞানী।
পুরস্কারপ্রাপ্ত তিনজন হলেন: মার্কিন বিজ্ঞানী ফ্রান্সেস এইচ আরনল্ড ও জর্জ পি স্মিথ এবং ব্রিটিশ বিজ্ঞানী স্যার গ্রেগরি পি উইন্টার।
→→অবদান : প্রাণিদেহের রসায়নঘটিত সমস্যা সমাধানে বিবর্তনের ক্ষমতা ব্যবহার করে প্রোটিন উন্নয়নে কাজ করার স্বীকৃতি হিসেবে তাঁদের এই পুরস্কারে ভূষিত করা হয়।
.
# পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন যৌথভাবে তিনজন।
আর্থার আশকিন(যুক্তরাষ্ট্র)
জেরাড মাওরো(ফ্রান্স) ও
ডোনা স্ট্রিকল্যান্ড(কানাডা)
→→অবদান: লেজার নিয়ে গবেষণায় যুগান্তকারী অবদানের জন্য চলতি বছর পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন এই তিন বিজ্ঞানী।
.
# চিকিৎসা শাস্ত্রে এবারের নোবেল পুরস্কার পেয়েছেন দুজন।
মার্কিন গবেষক জেমস পি অ্যালিসন ও জাপানি গবেষক তাসুকু হোনজো।
→→অবদান: ক্যানসারের চিকিৎসায় নেতিবাচক পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন থেরাপি আবিষ্কার করেছেন।
.
# অর্থনীতিতে চলতি বছরের নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ উইলিয়াম ডি. নরডাস ও পল এম. রোমার।
→→অবদান: জলবায়ু পরিবর্তনকে দীর্ঘ মেয়াদে ম্যাক্রো ইকোনমিকসের সঙ্গে একীভূত করে বিশ্লেষণের স্বীকৃতি হিসেবে উইলিয়াম ডি. নরডাসকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। আর পল এম রোমারকে এই পুরস্কার দেওয়া হয়েছে প্রযুক্তিগত উদ্ভাবনকে দীর্ঘ মেয়াদে ম্যাক্রো ইকোনমিকসের সঙ্গে একীভূত করে বিশ্লেষণের স্বীকৃতি হিসেবে।
No comments:
Post a Comment