☞ ভারতের প্রথম গভর্নর জেনারেল - লর্ড মাউন্টব্যাটেন।
☞ ভারত বিভক্তের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন - এটলি।
☞ ভারতের প্রথম প্রধানমন্ত্রী - জওহরলাল নেহেরু।
☞ ভারতের প্রথম প্রেসিডেন্ট - রাজেন্দ্র প্রাসাদ।
☞ পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী - খাজা নাজিমুদ্দিন।
☞ ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন - নুরুল আমীন।
☞ পূর্ব বাংলার শেষ মুখ্যমন্ত্রী - নুরুল আমীন।
☞ ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন - খাজা নাজিমুদ্দিন।
☞ পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী - লিয়াকত আলী খান।
☞ পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট - ইস্কান্দর মির্জা।
☞ পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল - মুহাম্মদ আলী জিন্নাহ।
☞ পাকিস্তান গণপরিষদে প্রথম অধিবেশন বসে - করাচিতে (২৩ ফেব্রুয়ারি, ১৯৪৮ সালে)।
☞ পাকিস্তানে প্রথম শাসনতন্ত্র কার্যকর হয় - ২৩ মার্চ, ১৯৫৬ সালে।
☞ পাকিস্তানে প্রথম সামরিক আইন জারি হয় - ৭ অক্টোবর, ১৯৫৮ সালে।
☞ পাকিস্তানে প্রথম সামরিক আইন জারি করেন - ইস্কান্দর মির্জা।
☞ পাকিস্তানের সামরিক আইনের প্রধান শাসনকর্তা - জেনারেল আইয়ুব খান।
☞ পাকিস্তানে দ্বিতীয় সামরিক আইন জারি করা হয় - ২৫ মার্চ, ১৯৬৯।
☞ দ্বিতীয় সামরিক আইন জারি করেন - ইয়াহিয়া খান।
☞ আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় - ২৩ জুন, ১৯৪৯।
☞ আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় - ঢাকার গোপীবাগের, রোজ গার্ডেনে।
☞ আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি - মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।
☞ আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক - শামসুল হক।
☞ আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
☞ আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেয়া হয় - ১৯৫৫ সালে।
☞ শেখ মুজিবুব রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হোন - ১৯৫৩ সালে।
☞ শেখ মুজিবুব রহমান সভাপতি নির্বাচিত হোন - ১৯৬৬ সালে।
☞ ভাষা আন্দোলনের প্রথম সংগঠন - তমুদ্দিন মজলিশ।
☞ তমুদ্দিন মজলিশ প্রতিষ্ঠিত হয় - ২ সেপ্টেম্বর, ১৯৪৭ সালে।
☞ তমুদ্দিন মজলিশ প্রতিষ্ঠা করেন - ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম।
☞ তমুদ্দিন মজলিশ কর্তৃক প্রকাশিত ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা - পাকিস্তানের রাষ্ট্র ভাষা বাংলা না উর্দ্দু।
☞ পাকিস্তানের রাষ্ট্র ভাষা বাংলা না উর্দ্দু পুস্তিকার লেখক - ৩ জন।
☞ পাকিস্তান গণপরিষদে ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি তারিখে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করেছিলেন - ব্রাহ্মণবাড়িয়ার ধীরেন্দ্রনাথ দত্ত।
☞ ‘ঊর্দূ এবং একমাত্র ঊর্দূই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা' এই ঘোষণা দেন - মুহাম্মদ আলী জিন্নাহ।
☞ জিন্নাহ প্রথম ঘোষণা দেন - ২১ মার্চ ১৯৪৮ সালে রেসকোর্স ময়দানে।
☞ জিন্নাহ দ্বিতীয়বার ঊর্দূর ঘোষণার পুনরাবৃত্তি করেন - ২৪ মার্চ, ঢাবির কার্জন হলে সমাবর্তন অনুষ্ঠানে।
☞ পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দীন ‘ঊর্দূই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা' ঘোষণা দেন - ২৬ জানুয়ারি ১৯৫২ সালে।
☞ প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক ছিলেন - নুরুল হক ভূঁইয়া।
☞ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় - ৩১ জানুয়ারি ১৯৫২ সালে।
☞ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ছিলেন - কাজী গোলাম মাহবুব।
☞ ভাষা আন্দোলনের প্রথম শহীদ - মানিকগঞ্জের রফিক।
☞ শহীদ রফিক ছিলেন - জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞানের ছাত্র।
☞ ভাষা আন্দোলনের দ্বিতীয় শহীদ - ময়মনসিংহের আঃ জব্বার।
☞ শহীদ আবুল বরকত ছিলেন - ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র।
☞ ফেণীর শহীদ আব্দুস সালাম ছিলেন - সচিবালয়ের পিয়ন।
☞ হুগলির শহীদ শফিউর ছিলেন - হাইকোর্টের কর্মচারী।
☞ ভাষা আন্দোলনের সর্বকনিষ্ঠ শহীদ - অহিদুল্লাহ (৯ বছর)।
☞ প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় - ২৩ ফেব্রুয়ারি, ১৯৫২ সালে।
☞ প্রথম শহীদ মিনার উদ্বোধন করা হয় - ২৪ ফেব্রুয়ারি, ১৯৫২ সালে।
☞ প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন - শহীদ শফিউরের পিতা মৌলভী মাহবুবুর রহমান।
☞ প্রথম শহীদ মিনারের নকশা করেন - ডা. বদরুল আলম, সাথে ছিলেন সাঈদ হায়দার।
☞ প্রথম শহীদ মিনারটি ভেঙ্গে দেয়া হয় - ২৪ ফেব্রুয়ারি, ১৯৫২ সালে।
☞ বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করা হয় - ২১ ফেব্রুয়ারি ১৯৬৩ সালে।
☞ বর্তমান শহীদ মিনার উদ্বোধন করেন - শহীদ আবুল বরকতের মা হাসিনা বেগম।
☞ বর্তমান শহীদ মিনারের স্থপতি - হামিদুর রহমান।
☞ একুশের প্রথম গান - গাজীউল হকের ‘ভুলব না ভুলব না, একুশে ফেব্রুয়ারি ভুলব না'।
☞ একুশের প্রথম গান - কবি মাহবুবুল আলম চৌধুরীর ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি'।
☞ কবিতাটি প্রথম পাঠ করেন - চৌধুরী হারুনূর রশিদ।
☞ কবিতাটি প্রথম পাঠ করা হয় - ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি চট্টগ্রামের লালদিঘী ময়দানে।
☞ আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতা - আব্দুল গাফফার চৌধুরী।
☞ আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার - আঃ লতিফ।
☞ আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি গানটির বর্তমান সুরকার - আলতাফ মাহমুদ।
☞ একুশের প্রথম নাটক - মুনির চৌধুরীর ‘কবর'।
☞ কবর নাটকটি প্রথম মঞ্চস্থ হয় - ঢাকা কেন্দ্রীয় কারাগারে (১৯৫৩ সালে)।
☞ একুশের প্রথম উপন্যাস - জহির রায়হানের ‘আরেক ফাল্গুন'।
☞ আরেক ফাল্গুন বই আকারে মুদ্রিত হয় - ১৯৬৯ সালে।
☞ একুশের প্রথম চলচ্চিত্র - জহির রায়হানের ‘জীবন থেকে নেয়া'।
☞ আমার সোনার বাংলা গানটি প্রথম যে চলচ্চিত্রে ব্যবহৃত হয় - জীবন থেকে নেয়া।
☞ জীবন থেকে নেয়া চলচ্চিত্রটি মুক্তি পায় - ১৯৭০ সালে।
☞ একুশের প্রথম সংকলন - হাসান হাফিজুর রহমান সম্পাদিত - একুশে ফেব্রুয়ারি।
☞ বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয় - ১৯৫৬ সালে (১ম শাসনতন্ত্রে)।
☞ পাকিস্তানের শাসনতন্ত্র প্রথম প্রবর্তিত হয় - ১৯৫৬ সালে।
☞ পূর্ববঙ্গের নাম পূর্ব পাকিস্তান করা হয় - ১৯৫৬ সালে।
☞ ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে - ইউনেস্কো, ১৯৯৯ সালে।
☞ ইউনেস্কোর যততম সম্মেলনে ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় - ৩১ তম।
☞ ২১ শে ফেব্রুয়ারি আন্তুর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে - ২০০০ সাল থেকে।
No comments:
Post a Comment