ইংরেজীর ৪ টা জিনিসের উপর জোড় দিন - Jobs Study

Reliable and trusted site, most common questions for competitive exam-BCS Exam Preparation, Bank Exam Preparation, Govt Job Preparation, Private Jobs, NTRCA Exam Question Solution, University Admission Question, Non Cadre Exam Preparation, Primary School Teacher Exam Questions and Answer.

https://www.toprevenuegate.com/uy05hjthep?key=787ad49ab5c48d1e4b289e61ff5d6eae

Thursday, May 9, 2019

ইংরেজীর ৪ টা জিনিসের উপর জোড় দিন

ইংরেজীর ৪ টা জিনিসের উপর জোড় দিন:
1. Vocabulary
2. Sentence Making Structure
3. Translation
4. Speaking
#Vocabulary:
1. আরিফুর রহমানের ব্যাংক ভোকাবুলারিটা কালেক্ট করে নিন। এটা ২০০১-২০১৭ সাল পর্যন্ত ব্যাংক এক্সামে যত ভোকাবুলারি আসছে সেটা দেয়া আছে। প্রতিদিন এখান থেকে ১০ পেইজ পড়ুন সময় লাগবে ২০ মিনিট। এর মধ্যে অনেক ভোকাবুলারিই দেখবেন আপনি পারতেছেন। আর যে গুলো না পারেন, কঠিন মনে হয় সেগুলো একটা প্যাডে কিংবা খাতার পাতা ছিড়ে লিখে ১০ টা ভোকাবুলারি সাথে প্রত্যেক্টার ৫ টা করে synonym দিয়ে একটা ফ্লাস কার্ড তৈরী করুন। যখন বাসা থেকে বের হবেন এটা পকেটে নিয়ে নিবেন মাঝে মাঝে ছোখ বুলাবেন। মুখস্থ করার দরকার নাই। দেখবেন মুখস্থ হয়ে গেসে।
২. Vocabuilder বইটা থেকে প্রতিদিন কমপক্ষে দুইটা ওয়ার্ড গ্রুপ শেষ করুন। শুরু করবেন Economics অংশটা দিয়ে। মনে রাখবেন গ্রুপওয়াইজ ওয়ার্ড শিখাটা সবচেয়ে কম কস্টকর এবং মনেও থাকে বেশী। যেমন ধরলেন উন্নতি সম্পর্কিত যত ওয়ার্ড আছে এক সাথে এখানে পাবেন। সুখ দু:খ সম্পর্কিত সব ওয়ার্ড এখানে পাবেন। পড়তে মজা লাগবে এবং ভুলবেন না। ( এর জন্য সময় নি ৩০ মিনিট)
৩. ওরাকল ভোকাবুলারি বইটাতে নিউজ প্যাপার ভোকাবুলারি গুলো একদম ঠোঠস্ত করে ফেলেবন ট্রান্সলেশনে অনেক কাজে দিবে। খুব বেশি সময় লাগবে না। ৯৬৬ টা ভোকাবুলারি আছে। আপনি যদি প্রতিদিন ৩০ টা করে শিখেন তাহলে ১৫ দিনের বেশী লাগবে না। কারণ এর মধ্যে অনেক গুলোই আপনি হয়তো বা জানেন।
৪.Sentence Making structure এর জন্য S.M Zakir Hussain স্যারের A dictionary of English Structure, Fundemental of Learning English ( Professor series 5 ) বই দুইটার কোন বিকল্প নাই। খুব সুন্দর করে লিখা। আপনি নিজে নিজে পড়ে অনেক sentence তৈরী করতে পারবেন শুদ্ধ উপায়ে। ফ্রি হ্যান্ড রাইটিংস এ অনেক কাজে আসবে। যদি সময় থাকে তাহলে উনার লিখিত Universal writing skill বইটা পড়ুন । আর যদি হাতে একদম সময় নাইই থাকে তাহলে অন্তত উনার A passage to English language বইটার চ্যাপ্টার ২৯, ৩০, ৩১, ৪২ এবং ট্রান্সলেশন পার্ট- এই গুলো ভালো করে পড়ুন। টনিকের মতো কাজে দিবে।
৩. ট্রান্সলেশনের জন্য সাইফুর্সের নতুন একটা বই আসছে। খুবই ভালো Saifurs Translation and Writin . প্রত্যেক দিন এখান থেকে E2B এবং B2E কম্পক্ষে দুইটা ট্রান্সলেশন প্র‍্যাক্টিস করুন। অনেক উপকৃত হবে। পাশাপাশি যদি সম্ভব হয় কারেক্ট এফেয়ার্সের যে ছোট ছোট কলাম গুলো দেয়া থাকে সেই গুলো অনুবাদ করুন।
4. একটা জিনিস মনে রাখবেন If you can speak well, Definitely you can write well. But If you can write well seldom you can speak well. তাই স্পিকিং এর কোন বিকল্প নাই। এই স্পিকিং এবিলিটি বাড়ানোর জন্য যে কোন একটা Cue Card কিনে কিংবা অনলাইনে কারো সাথে প্রতিদিন কমপক্ষে ২০ মিনিট প্র‍্যাক্টিস করুন।অথবা একটা করে cue card শেষ করুন। এ কথা ভালো করে স্মরণ রাখুন If you think it is important for you, You will search a chance, But If think it's not important for you, You will search an excuse.

No comments:

Post a Comment