•• যে পদ্ধতিতে কম্পিউটারে
সংখ্যা গণনা করা
হয় বা প্রকাশ
করা হয় তাকে
কম্পিউটারের নম্বর
ব্যবস্থা বা
Number Systems Of Computer বলে।
•• কম্পিউটারের সংখ্যা পদ্ধতিকে চারভাগে ভাগ করা যায়। ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি ও হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি।
•• দশমিক পদ্ধতি - দশমিক সংখ্যা পদ্ধতিতে 0,1,2,3,4,5,6,7,8,9 এই দশটি অঙ্ক দিয়ে সব ধরনের সংখ্যা গঠন করা হয়। এ সংখ্যা পদ্ধত্তির ভিত্তি হচ্ছে ১০ ভাগ। তাই একে দশমিক পদ্ধতির ভিত্তি হচ্ছে ১০। তাই একে দশমিক পদ্ধতি বলা হয়।
•• বাইনারি পদ্ধতি - বাইনারি সংখ্যা পদ্ধতিতে মাত্র দুটি চিহ্ন বা প্রতীক দিয়ে সব রকমের সংখ্যা গঠন করা যায়। দুটি প্রতীক ব্যবহৃত হয় বলে একে ২ ভিত্তিক সংখ্যা বা বাইনারি পদ্ধতি বলে। এ পদ্ধতির অংক হলো ০ ও ১।
•• (১০১১০০)২ একটি বাইনারি সংখ্যা। এই পদ্ধতিতে ব্যবহৃত ০ অথবা ১ অঙ্ককে সংক্ষেপে বিট (Bit বা Binary digit) বলা হয়। বিট হলো ডেটা ও তথ্য সংরক্ষণ ডেটা কমিউনিকেশন ও ডিজিটাল কম্পিউটারের মৌলিক একক।
•• অক্টাল বা অষ্টমিক সংখ্যা পদ্ধতি: - যে সংখ্যা পদ্ধতিতে ০,১,২,৩,৪,৫,৬,৭, এই ৮ টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে ৮। যেমন (১৬)৮ একটি অক্টাল সংখ্যা।
•• হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি: যে সংখ্যা পদ্ধতিতে ০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯, A. B, C, D, E, F এই ১৬টি অঙ্ক ও বর্ণ ব্যবহৃত হয় তাকে হেক্সাডেসিমাল সংখ্যা বলে। এর ভিত্তি (Base) হলো ১৬। উদাহরণ (৭৬A)১৬ ।
No comments:
Post a Comment