০১। অসম্ভব জিনিস= আকাশ কুসুম,
কাঁঠালের আমস্বত্ব, কুমিরের সান্নিপাত,
ঘোড়ার ডিম, ব্যাঙের সর্দি, সোনার
পাথর বাটি।
-
০২। অপদার্থ= অকাল কুষ্মাণ্ড, আমড়া
কাঁঠের ঢেঁকি, ঢেঁকির কুমির,কচুবনের
কালাচাঁদ, কায়েতের ঘরের ঢেঁকি,
ঘটিরাম, ষাঁড়ের গোবর।
-
০৩। নির্বোধ= অসাকান্ত/অঘাচণ্ডী,
অঘারাম/অহারাম, ঢেঁকি অবতার, বুদ্ধির
ঢেঁকি।
-
০৪। শেষ বিদায় বা মৃত্যু= অগ্যস্ত যাত্রা,
পটল তোলা, অনন্ত শয্যা, ভবলীলা সাঙ্গ
হওয়া, পঞ্চত্ব প্রাপ্তি, অক্কা পাওয়া।
-
০৫। অকর্মণ্য= অপোগণ্ড, কুমড়ো কাটা
বটঠাকুর, গোবর গণেশ, ঠুটো জগন্নাথ।
-
০৬। হতভাগ্য= অষ্টকপাল, কাঁজি ভক্ষণ
নামে গোয়ালা, হাড় হাভাতে, কপাল
পোড়া।
-
০৭। ভীষণ শত্রুতা= অহি নকুল, দা কুমড়া,
আদায় কাঁচকলায়, সাপে নেউলে।
-
০৮। দুর্লভ বস্তু= আলেয়ার আলো,
আকাশের চাঁদ, বাঘের চোখ।
-
০৯। সুন্দর মিল= আম দুধে মেশা, সোনায়
সোহাগা, মাণিকজোড়, মণিকাঞ্চনযোগ।
-
১০। মন্দভাগ্য= ইঁদুর কপালে, আটকপালে,
খ-কপাল।
-
১১। অলস= গোঁফ খেজুরে, ঢিমে তেতালা,
চিনির পুতুল, ননীর পুতুল।
-
১২। দুর্বল= আটাশে ছেলে, উনপাঁজুরে।
-
১৩। বেহায়া= কানকাটা, চশমখোড়, দুকান
কাটা।
-
১৪। অত্যন্ত কৃপণ= কঞ্জুসের ডাণ্ডাখোর,
কিপটের জাসু, হাত ভাড়ি, হাতে জল না
লাগা।
-
১৫। তোষামুদে= খয়ের খাঁ, ধামাধরা,
ঢাকের কাঁঠি।
-
১৬। অলীক কল্পনা= দিবাস্বপ্ন, শূন্যে
সৌধ নির্মাণ করা।
-
১৭। অবজ্ঞা করা= নাক উচানো, নাক
সিঁটকানো।
-
১৮। উভয় সঙ্কট= জলে কুমির ডাঙায় বাঘ,
শাখের করাত, করাতের দাঁত, শ্যাম রাখি
না কুল রাখি, সাপের ছুচো গেলা।
-
১৯। সুসময়ের বন্ধু= দুধের মাছি, বসন্তের
কোকিল, শরতের শিশির, সুখের পায়রা,
লক্ষ্মীর বরযাত্রী।
-
২০। ভণ্ড= বক ধার্মিক, ভিজে বিড়াল,
বর্ণচোরা, বিড়াল তপস্বী, তুলসী বনের
বাঘ।
-
২১। অপব্যয়= ভুতের বাপের শ্রাদ্ধ, ভস্মে
ঘি ঢালা, হরিলুট।
-
২২। লাজুক= মুখচোরা, মেনিমুখো।
-
২৩। একমাত্র অবলম্বন= সবে ধন নীলমণি,
অন্ধের
যষ্ঠি।
-
২৪। সৌভাগ্য= একাদশে বৃহস্পতি, কপাল
ফেরা।!
No comments:
Post a Comment