লিখিত পরীক্ষার প্রস্তুতিকৌশল : গণিত
লিখিত পরীক্ষার গণিত অংশটি দুই ভাগে বিভক্ত। গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা। আপনি যে ক্যাডারই চয়েস দিয়ে থাকেন না কেন, আপনাকে দুইটি অংশ মিলে ১০০ (৫০+৫০) মার্কের ৩ (২+১) ঘন্টার পরীক্ষায় অংশগ্রহন করতে হবে।
গাণিতিক যুক্তি অংশে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোনমিতি, সেট, ভেনচিত্র, বিন্যাস ও সমাবেশ ইত্যাদি বিষয়ে ১২ টি প্রশ্ন থাকবে। তন্মধ্যে ১০ টি প্রশ্নের উত্তর দিতে হবে। সময় পাবেন ২ ঘন্টা। প্রিলির সময় ম্যাথ প্রস্তুতি না নিয়ে বা শর্টকার্ট ম্যাথ শিখে প্রিলি পাস করা গেলেও লিখিত পরীক্ষায় তা অসম্ভব। কারণ এখানে ম্যাথ স্টেপ বাই স্টেপ করে দেখাতে হবে। সঠিক উত্তর দিলে এখানে আপনি ৫০ মার্কের মধ্যে ৫০ই পাবেন। তাই প্রতিদিন অন্যান্য পড়ার সাথে অবশ্যই ম্যাথ অনুশীলন করুন। পাটিগণিতের চেয়ে বীজগণিত, সেট, ভেনচিত্র, বিন্যাস ও সমাবেশের উপর জোর দেবেন বেশি। কারণ এসব অংশ থেকেই ভালো মার্ক থাকে পরীক্ষায়।
মানসিক দক্ষতা অংশে ভাষাগত যৌক্তিক বিচার, বানান ও ভাষা, যান্ত্রিক দক্ষতা, স্থানাঙ্ক সম্পর্ক, সংখ্যাগত ক্ষমতা ও বিমূর্ত যুক্তি ইত্যাদি নিয়ে ৫০ টি এমসিকিউ থাকবে। সময় পাবেন ১ ঘন্টা। এমসিকিউ হওয়ার কারণে প্রিলির মতোই এখানে প্রতিটি ভুল উত্তরের জন্য .৫০ নম্বর কাটা হয়। প্রিলির প্রস্তুতি নেওয়ার সময় মানসিক দক্ষতা অংশটি একটু বিস্তারিত পড়ে থাকলে বলা যায় এই অংশের প্রস্তুতি আপনার ভালোই। এছাড়া www.sawaal.com ওয়েবসাইট থেকে মানসিক দক্ষতার উপর প্রশ্নগুলো দেখতে পারেন।
মানসিক দক্ষতার উত্তর করার সময় যেগুলো আপনি নিশ্চিত জানেন আগে সেগুলোর বৃত্ত ভরাট করুন। যেগুলো নিয়ে কনফিউশন আছে সেগুলো গোল চিহ্ন দিয়ে দাগিয়ে রাখুন। তাহলে পরবর্তীতে গুনতে ও খুঁজে পেতে সুবিধা হবে। যতটুকু জানি গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা অংশে আলাদা আলাদা পাস করতে হয়না। দুইটা মিলেই পাস।
No comments:
Post a Comment