জব এক্সামে দুর্দান্ত পারফর্মেন্স করার উপায়
....................................... ........................প্রথমেই সাইন্স পড়া একেবারেই বাদ দিতে হবে। কারন সাইন্স পড়লে ফিজিক্স ক্যামেস্ট্রি পড়েই সব সময় চলে যাবে। জব সলিউশন পড়বেন কখন? অনার্স সাইন্স রিলেটেড বিষয়ে করা উচিৎ হবে না। কারন ডিপার্টমেন্টে প্যারায় থাকতে হবে। সাথে আছে প্র্যাক্টিকেল ক্লাস ও প্র্যাকটিকেল পরীক্ষা। জব সলিউশন পড়ার সময়ই পাবেন না।
.
অনার্স করবেন অত্যন্ত সহজ সাদামাটা সাবজেক্টে। যেন পড়ার কোন চাপ না থাকে। অনার্স লাইফে হয়ত মানুষ আপনার সাবজেক্টের নাম শুনে আফসোস করে 'ও' উচ্চারণ করবে, তাতে কান দিবেন না। ৪ বছর জব সলিউশন পড়তে থাকেন। তারপর দিন শেষে আপনিই হিরো।
.
উচ্চ শিক্ষা দিয়ে কি হয়? আসল শিক্ষা লুকায়িত আছে ৯ম-১০ম শ্রেণীর বইয়ে। সো, অনার্স মাস্টার্স নিয়ে মাতামাতি না করে বেশি করে হাই স্কুলের বই পড়ুন। দিন শেষে আপনিই হবেন সেরা, দেশের গর্ব, সমাজের অহংকার।
No comments:
Post a Comment