বিসিএস প্লাটফর্মের বই - Jobs Study

Reliable and trusted site, most common questions for competitive exam-BCS Exam Preparation, Bank Exam Preparation, Govt Job Preparation, Private Jobs, NTRCA Exam Question Solution, University Admission Question, Non Cadre Exam Preparation, Primary School Teacher Exam Questions and Answer.

https://www.toprevenuegate.com/uy05hjthep?key=787ad49ab5c48d1e4b289e61ff5d6eae

Thursday, May 9, 2019

বিসিএস প্লাটফর্মের বই


বিসিএস নামক প্লাটফর্মের নতুন অতিথির অন্তরের গহীন অরণ্যের প্রশ্ন কি কি বই পড়ব??

উত্তর:::::::
জব সলিউশনঃ
বিসিএস বাইবেলবলা যেতে পারে এই বই খানাকে। কিন্তু এতো বড় বই একবারে পড়া সম্ভব না। কিন্তু একেবারেই না পড়লে হবেও না। বিসিএস ১০-৩৬, এই ২৬ সেট প্রশ্ন এবং পিএসসি নন-ক্যাডার ১০৮ সেট প্রশ্ন; মোট ১৩৪ সেট প্রশ্ন থেকে আমরা নিচের বিষয় গুলো চোখ বন্ধ করে পড়বো-
আন্তর্জাতিক, ইংরেজি গ্রামার সাহিত্য, বিজ্ঞান
এই তিন টপিকস আর অন্য কোন জায়গা থেকে পড়ার দরকার নেই। ইংরেজি গ্রামার রুলস গুলো English for Competitive Exam by Md. Fazlul Hauqe এর বই থেকে পড়ে নেয়া যেতে পারে কিন্তু প্র্যাকটিস করবো উপরে উল্লেখিত ১৩৪ সেট প্রশ্ন থেকে! আর আন্তর্জাতিক পড়ার সময় যেসব টপিকস এখন আর প্রাসঙ্গিক না, তখন ছিল - গুলো বাদ দিয়ে পড়বো!
*** Easy Computer by MP3 George/
যে কোন ডাইজেস্ট/ ডাঃ জামিল এর বইঃ
এই তিন বই যার কাছে যেটা আছে সেটা থেকে কম্পিউটার তথ্য প্রযুক্তি ভাঁজা ভাঁজা করে ফেলব পড়ে। খুবই সহজ, বড়জোর - দিন সময় লাগতে পারে পড়তে কিন্তু ১৫ মার্কস একদম হাতে চলে আসবে!
***
মানসিক দক্ষতা by MP3 George বইঃ 
অনেক শর্ট-কাট নিয়ম দেয়া আছে। পারলে পুরো বইটা প্রতিদিন - ঘণ্টা করে পড়ে শেষ করলে অনেক উপকার হবে। এই বই পড়লে শুধু যে মানসিক দক্ষতাতেই ভালো করা যাবে সেটা নয়, একই সাথে গনিতের কিছু অংশ, বাংলা ২য় পত্রের কিছু টপিকস, ইংরেজি গ্রামার, Analogy, Synonyms and Antonyms পড়া হয়ে যাবে!
*** Professor’s MCQ Review-
বাংলাঃ 
এই বই থেকে বাংলা সাহিত্যের শুধু MCQ প্র্যাকটিস, মুখস্থ করতে হবে।
***
বাংলা ভাষা জিজ্ঞাসা- সৌমিত্র শেখরঃ 
বাংলা গ্রামারের জন্য খুবই দরকারি একটি বই। বাক্য শুদ্ধির নিয়ম, বানান শুদ্ধি, সন্ধির জন্য দেয়া গুরুত্বপূর্ণ সন্ধি গুলো, সমাসের ক্ষেত্রে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস, প্রকৃতি-প্রত্যয়ের এর জন্য দেয়া গুরুত্বপূর্ণ প্রকৃতি-প্রত্যয় গুলো ভালো করে পড়ে ফেলতে হবে। আর ধ্বনি বর্ণ অংশটুকু MP3 বাংলা বই/ বোর্ড বই থেকে পড়লে ভালো। সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ এই গুলা মানসিক দক্ষতার যে বই বললাম, সেই বই পড়ার সময় হয়ে যাবে!
***
যে কোন গানিতিক যুক্তি বইঃ 
পাঠিগনিত পার্ট বাদ দিয়ে যে কোন প্রকাশনীর গানিতিক যুক্তি বই থেকে প্রতিদিন / ঘণ্টা করে প্র্যাকটিস করতে হবে। এই ক্ষেত্রে ৮ম থেকে দশম শ্রেণীর বোর্ড বই গুলো হাতের কাছে রাখলে ভালো!
*** Professor’s MCQ Review-
বাংলাদেশ বিষয়াবলীঃ
এই বই থেকে ইতিহাসের ১৯৪৭ থেকে ১৯৭৫ ছাড়া বাকি সব প্রাচীন কালের ইতিহাস বাদ দিয়ে অন্য টপিকস গুলোর MCQ পড়ে ভাঁজা ভাঁজা করে ফেলতে হবে!
আর সংবিধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ গুলো হলঃ -, ১২, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২৫, ২৭, ২৮, ২৯, ৩৩, ৩৯, ৪১, ৪৭, ৬৪, ৬৬, ৭৭, ৮১, ৯৩, ১১৭, ১১৮, ১২৭, ১৩৭, ১৪১
তাছাড়া সংবিধানের সংশোধনীসমূহ, মোট কয়টি অনুচ্ছেদ, সংবিধান সৃষ্টির সংক্ষিপ্ত ইতিহাস!
***
ইংরেজি সাহিত্য গত দশ বছরের বিসিএস, পিএসসি নন-ক্যাডারে আসা প্রশ্ন গুলো পড়ে ভাঁজা ভাঁজা করে ফেলতে হবে!
পোস্টটি ছোট কিন্তু এই পোস্টে যে গুলা বলেছি সেগুলা পড়তে ভালই সময় লাগবে। দীর্ঘ সময় নিয়ে ভালো করে প্রস্তুতি নিন।।সুহাসিনীর জন্য এতটুকু কষ্ট তো করতেই হবে।

No comments:

Post a Comment