বাংলাদেশে মানচিত্রের চারটি ধারা - Jobs Study

Reliable and trusted site, most common questions for competitive exam-BCS Exam Preparation, Bank Exam Preparation, Govt Job Preparation, Private Jobs, NTRCA Exam Question Solution, University Admission Question, Non Cadre Exam Preparation, Primary School Teacher Exam Questions and Answer.

https://www.toprevenuegate.com/uy05hjthep?key=787ad49ab5c48d1e4b289e61ff5d6eae

Wednesday, May 8, 2019

বাংলাদেশে মানচিত্রের চারটি ধারা


বাংলাদেশে জাতীয় ভূসংস্থানিক মানচিত্রের চারটি ধারা রয়েছে। সেগুলো হচ্ছে ১ : ৫০,০০০ বৃহৎ স্কেলের মানচিত্র যাতে সমগ্র বাংলাদেশ প্রদর্শিত, ১ : ২৫০,০০০ ক্ষুদ্র স্কেলের সমগ্র বাংলাদেশের মানচিত্র, ১ : ৫০০,০০০ ক্ষুদ্র স্কেলের মানচিত্র এবং ১ : ১,০০০,০০০ ক্ষুদ্র স্কেলের মানচিত্র। কমনওয়েলথ দেশগুলোতে জাতীয় ভূসংস্থানিক মানচিত্র প্রণয়নে ১ : ৫০,০০০ প্রতিভূ অনুপাতের একটি সাধারণ স্কেল অনুসরণ করা হয়ে থাকে। বাংলাদেশে সার্ভে অব ইন্ডিয়ার ১ ইঞ্চি সমান ১ মাইল বা ১ : ৬৩, ৩৬০ প্রতিভূ অনুপাতের পুরাতন মানচিত্রসমূহ রূপান্তর করে কমনওয়েলথের উপরোক্ত স্কেল অনুসরণ করা হয়েছে। অনুরূপভাবে, ১ ইঞ্চি সমান ৪ মাইল স্কেলের পুরাতন মানচিত্রগুলোকে ১ : ২৫০,০০০ স্কেলে রূপান্তর করা হয়েছে। ক্ষুদ্র স্কেলবিশিষ্ট অপর দুই ভূসংস্থানিক মানচিত্র (১ : ৫০০,০০০ এবং ১ : ১,০০০,০০০) ভৌগোলিক মানচিত্র হিসেবে শ্রেণীভুক্ত করা হয়ে থাকে। প্রতি দশ বছর অন্তর অন্তর ১ : ৫০,০০০ স্কেলের মৌলিক জাতীয় ভূসংস্থানিক মানচিত্র ধারাকে সংশোধন করা হয়ে থাকে। এ প্রক্রিয়াটি সাধনের লক্ষ্যে বিমানচিত্রসমূহকে অনুপ্রস্থ জরিপের (Traverse survey) মাধ্যমে স্থাপিত ভূমি নিয়ন্ত্রণ বিন্দুসমূহের ভিত্তিতে পরিশুদ্ধ করা হয়ে থাকে।

No comments:

Post a Comment