উপমহাদেশ ( মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস) - Jobs Study

Reliable and trusted site, most common questions for competitive exam-BCS Exam Preparation, Bank Exam Preparation, Govt Job Preparation, Private Jobs, NTRCA Exam Question Solution, University Admission Question, Non Cadre Exam Preparation, Primary School Teacher Exam Questions and Answer.

https://www.toprevenuegate.com/uy05hjthep?key=787ad49ab5c48d1e4b289e61ff5d6eae

Friday, May 31, 2019

উপমহাদেশ ( মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস)


"উপমহাদেশ" কবি আল মাহমুদ রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। মুক্তিযুদ্ধের সময়কার জীবনচিত্রকে আশ্রয় করে লেখা উপন্যাসটিকে ঐতিহাসিক উপন্যাস বলা না গেলেও যুদ্ধের ভয়াবহতা, হিংস্রতা, যুদ্ধের মাঝে প্রেম, দেশপ্রেম সব কিছুরই প্রতিচ্ছবি সত্যনিষ্ঠ ভাবে তুলে ধরার প্রয়াস পেয়েছেন লেখক। বই আকারে প্রথম প্রকাশিত হয় ১৯৯৩ সালে শিল্পতরু প্রকাশনী থেকে। 'ঐতিহ্য' থেকে প্রকাশিত আল মাহমুদ রচনাবলির ৫ম খণ্ডে যুক্ত করা হয়েছে উপন্যাসটি।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ কেন্দ্রিক এই উপন্যাসটির নাম রাখা হয়েছে 'উপমহাদেশ' উপন্যাসটি শুরু হয়েছে পরাধীন বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানে, কাহিনী গিয়ে পৌঁছেছে ভারতে, উপন্যাসের শেষ দৃশ্যের অবতারণা হয়েছে স্বাধীন বাংলাদেশে। আক্ষরিক অর্থেই উপন্যাসের ব্যাপকতা ছিল উপমহাদেশ জুড়ে। তাছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের একক কোন বিষয় না থেকে ভারত - পাকিস্তানের রাজনৈতিক সমস্যার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল। এই যুদ্ধ প্রভাবিত করেছিল পুরো ভারত উপমহাদেশের রাজনৈতিক চিন্তা চেতনাকে। সেই দৃষ্টিকোণ থেকেই হয়তো 'উপমহাদেশ' নামকরণ।

উপন্যাস মাত্রই একটা সংঘবদ্ধ 'প্লট' থাকবে। এই উপন্যাসের গল্পও এগিয়েছে একটা নিদর্ষ্ট প্লটকে কেন্দ্র করে। যুদ্ধের ভয়াবহতা, দেশত্যাগ, শরণার্থী জীবন, মানবীয় প্রেম - বিরহ সবকিছুই এক সুতোয় বেঁধেছেন 

কেন্দ্রীয় চরিত্র কবি হাদী মীরের বর্ণনায়। পাকিস্তানীদের দানবীয় হামলার মুখে দেশ ছাড়তে গিয়ে কবি হাদীর পরিচয় হয় নন্দিনী আর তার বোন সোমার সাথে। আগন্তুক কিছু পুরুষের হাত থেকে নন্দিনীকে বাঁচাতে তাকে নিজের স্ত্রী বলে পরিচয় দেন কবি। সেখানেই লেখক দুজনের ভাগ্যকে জুড়ে দেন একসাথে। কবির সর্বাত্মক চেষ্টা স্বত্বেও নন্দিনী, সোমা দুই বোনই রাজাকারদের পাশবিকতার শিকার হয়। গুলি লেগে মারা যায় সোমা আর নন্দিনী হয়ে পড়ে কবির উপর নির্ভরশীল। অসহায় নন্দিনীর প্রতি দায়বদ্ধতা থেকেই হোক আর নারী - পুরুষের স্বভাবজাত আকর্ষণ থেকেই হোক নন্দিনীর পাশে থাকবার যে প্রতিশ্রুতি কবি তাকে দিয়েছিলেন সেটা ডাল পালা মেলে প্রেমে পূর্ণতা পায়। সময়ের সাথে যুদ্ধের ভয়াবহতা যেমন বাড়ে তেমনি বাড়তে থাকে এই দুই নর নারীর পারস্পরিক প্রেম। উপন্যাসের কাহিনী চক্রে সামনে আসে অস্থায়ী সরকারের কার্যক্রম, প্রকাশ পায় মুক্তিযুদ্ধের প্রতি কলকাতার লেখকদের সুহৃদ মনোভাব, খোঁজ পাওয়া যায় কবি পত্নী হামিদার, আসে মার্কসবাদী বিপ্লবীদের প্রতিরোধ যুদ্ধের কথা, আসে বাংলাদেশ মানুষের উপর নির্যাতন এবং বাংলাদেশীদের প্রতিবাদের গল্প।

চরিত্র চিত্রণে লেখকের দক্ষতা অনস্বীকার্য। কেন্দ্রীয় চরিত্র কবি হাদী মীর। চরিত্রটি লেখকের আত্মজৈবনিক ছোঁয়া থেকে একেবারে মুক্ত নয়। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বলেই তাকে যুদ্ধে অকুতোভয় সৈনিক হিসেবে যেমন দেখানো হয়নি, তেমনি দেখানো হয়নি দেশের প্রতি দায়হীন ভাবেও। স্ত্রী থাকা সত্বেও বিধর্মী নারীর সাথে তার প্রেমে জড়িয়ে পড়া নিয়ে সামাজিকতার ভয় থেকে কবি মুক্ত ছিলেন না। এমনকি নন্দিনীর প্রতি তার মোহগ্রস্ততা স্বত্বেও উপেক্ষা করতে পারেননি স্ত্রী হামিদাকে। যুদ্ধের বিক্ষুব্ধতার মাঝে ভেঙে পড়া নৈতিকতা রক্ষায় মানুষের মনস্তাত্ত্বিক টানাপোড়েনর প্রতীক কবি। বিবাহিত মুসলিম কবি হাদীর প্রেমে পড়া, কবি পত্নী হামিদার প্রতি তার সাময়িক ঈর্ষা স্বত্বেও যুদ্ধে সর্বোস্ব হারানো নন্দিনী ভট্টাচার্যের বেঁচে থাকার আত্মপ্রত্যয়, জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধাদের সাহায্য করতে দেশে ফিরে যাওয়া, একটু আশ্রয়ের আশায় এমনকি ধর্ম ত্যাগ করতে চাওয়া বা কবি পত্নীকে বোন বলে মেনে নেয়া তাকে পাঠকের কাছে গ্রহণযোগ্য করে তোলে। উপন্যাসের আরেকটি প্রধান চরিত্র হামিদা। পুরো উপন্যাসে তার শারিরিক উপস্থিতি দু'বারের বেশি না হলেও কবি পত্নী, তেজস্বী, যোদ্ধা, মমতাময়ী এই নারী চরিত্রটির প্রতিপ্রত্তি ছিল উপন্যাসের প্লট জুড়েই।


মুক্তিযুদ্ধের সার্বিক চিত্র উপন্যাসটিতে লেখক তুলে ধরতে পেরেছেন তেমন দাবী করা যায় না, হয়তো সম্ভবও নয় সেটা। যুদ্ধের উন্মাদনায় মানবিকতা কতোটা ভেঙে পড়ে তা দেখানোর চেষ্টা করেছেন লেখক। হত্যা, ধর্ষণ, রাহাজানি এমন কোন বর্বরতা নাই যা করেনি পাক বাহিনী আর তার দোসররা। এমনকি নৈতিক স্খলন ঠেকিয়ে রাখতে পারেনি কিছু কিছু মুক্তিযোদ্ধাও, তারাও নারীদের উপর পাশবিক হয়ে উঠেছিল। প্রবাসী সরকারের আন্তরিকতা এবং অসহায়তা দুটিই তুলে ধরেছেন লেখক। তুলে ধরেছেন বাংলাদেশের স্বাধীনতায় ভারতের আন্ত- রাজনৈতিক হিসেব নিকেশ। সেই সাথে স্বাধীন বাংলাদেশের উপর ভারতীয় উপনিবেশের ভবিষ্যত চিত্র নিয়ে মার্কসবাদীদের বিরূপ মনোভাবের কথা। বর্ণনার সাবলীলতা বিষয়বস্তুকে আরো হৃদয়গ্রাহী করে তুলেছে। 'উপমহাদেশে' উপস্থাপন শৈলী আর কাহিনীর সংঘবদ্ধতা পাঠককে আটকে রাখবে বইয়ের পাতায়।

No comments:

Post a Comment