Important GK বিসিএস প্রিলি প্রস্তুতি - Jobs Study

Reliable and trusted site, most common questions for competitive exam-BCS Exam Preparation, Bank Exam Preparation, Govt Job Preparation, Private Jobs, NTRCA Exam Question Solution, University Admission Question, Non Cadre Exam Preparation, Primary School Teacher Exam Questions and Answer.

https://www.toprevenuegate.com/uy05hjthep?key=787ad49ab5c48d1e4b289e61ff5d6eae

Tuesday, May 7, 2019

Important GK বিসিএস প্রিলি প্রস্তুতি


১- বাংলা একাডেমী প্রকাশিত ‘বাংলা একাডেমীর জার্নাল’ কোন ধরনের পত্রিকা?
ক)সৃজনশীল মাসিক
খ)ষাণ্মাসিক
গ)গবেষণা ধর্মী ত্রৈমাসিক
ঘ)ইংরেজি ভাষায় প্রকাশিত ষাণ্মাসিক
উত্তরঃ ঘ) ইংরেজি ভাষায় প্রকাশিত ষাণ্মাসিক
ব্যাখ্যাঃ বাংলা একাডেমী প্রকাশিত ৬ টি পত্রিকা হলঃ
১-বাংলা একাডেমীর পত্রিকা-গবেষণা ধর্মী ত্রৈমাসিক
২-উত্তরাধিকার-সৃজনশীল মাসিক
৩-ধানশালিকের দেশ-ত্রৈমাসিক কিশোর পত্রিকা
৪-বাংলা একাডেমীর জার্নাল-ইংরেজি ভাষায় প্রকাশিত ষাণ্মাসিক
৫-লেখা-বাংলা একাডেমীর মুখপাত্র
৬-বিজ্ঞান পত্রিকা-ষাণ্মাসিক
এছাড়া বাংলা একাডেমী থেকে ৫টি সাময়িকী প্রকাশিত হয়।

২-বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) কোথায় অবস্থিত?
ক)গাজীপুর
খ)সাভার
গ)কুমিল্লা
ঘ)মুন্সিগঞ্জ
উত্তরঃ গ) কুমিল্লা
ব্যাখ্যাঃ কুমিল্লার কোটবাড়িতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী(BARD) অবস্থিত। ২৭ মে ২৯৫৯ সালে "আখতার হামিদ খান" বার্ড প্রতিষ্ঠা করেন। এর পৃষ্ঠপোষক বাংলাদেশ সরকার।

৩-বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের অধীনে কয়টি আঞ্চলিক গবেষণা শাখা আছে?
ক)৭
খ)৬
গ)৫
ঘ)৩
উত্তরঃ খ) ৬
ব্যাখ্যাঃগাজীপুর জেলার জয়দেবপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট(BARI) অবস্থিত। এর ৭ টি শস্য গবেষণাকেন্দ্র রয়েছে আর ৬ টি আঞ্চলিক গবেষণা শাখা রয়েছে। এর ৬টি আঞ্চলিক গবেষণা কেন্দ্রগুলো হলঃ
১-তেলবীজ গবেষণা কেন্দ্র-জয়দেবপুর, গাজীপুর
২-কন্দাল ফসল গবেষণা কেন্দ্র-জয়দেবপুর, গাজীপুর
৩-গম গবেষণা কেন্দ্র-নশিপুর, দিনাজপুর
৪-উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র- জয়দেবপুর, গাজীপুর
৫-মসলা গবেষণা কেন্দ্র-শিবগঞ্জ, বগুড়া
৬-ডাল গবেষণা কেন্দ্র-ঈশ্বরদী, পাবনা

৪-দুর্নীতি দমন কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক)২০০১
খ)২০০২
গ)২০০৪
ঘ)২০০৫
উত্তরঃ গ)২০০৪
ব্যাখ্যাঃ দুর্নীতি দমন কমিশন আইন জাতীয় সংসদে পাস হয় ১৭ ফেব্রুয়ারি,২০০৪ আর দুর্নীতি দমন কমিশন গঠিত হয় ২১ নভেম্বর,২০০৪। এর প্রধানের পদবি চেয়ারম্যান যা পূর্নাঙ্গ মন্ত্রীর সমান আর সদস্যদের মর্যাদা হাইকোর্টের বিচারপতির সমান। এর প্রধান কার্যালয় ঢাকার সেগুনবাগিচায়।

৫-বর্তমানে বাংলাদেশে কয়টি সরকারি ইপিজেড চালু আছে?
ক)৮
খ)৯
গ)১০
ঘ)১১
উত্তরঃ ক) ৮
ব্যাখ্যাঃ বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ(বেপজা) সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন। "বেপজা" গভর্নর বোর্ডের চেয়ারপার্সন প্রধানমন্ত্রী। ১৯৮০ সালে বেপজা আইন পাস হয়।বাংলাদেশে চালু কৃত সরকারি ইপিজেডের সংখ্যা ৮টি(চট্টগ্রাম, ঢাকা, মংলা, ঈশ্বরদী, উত্তরা, কুমিল্লা, আদমজী ও কর্ণফুলী)।

৬-"বেবি জিংক" কোন প্রতিষ্ঠান আবিষ্কার করে?
ক)ইউনিসেফ
খ)ইউএনডিপি
গ)আইসিডিডিআর,বি
ঘ)বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
উত্তরঃ গ) আইসিডিডিআর,বি
ব্যাখ্যাঃ আন্তর্জাতিক উদরাময় রোগ নিরাময় গবেষণা কেন্দ্র(আইসিডিডিআর,বি icddr,b) এর প্রতিষ্ঠা ১৯৭৮ সালে। এর অবস্থান ঢাকার মহাখালীতে। ২৬ নভেম্বর, ২০০৬ সালে বেবি জিংক বাজারজাত করে আইসিডিডিআর,বি।

৭-বাংলা একাডেমীর মূল ভবনের পূর্ব নাম কি?
ক)চামেলি হাউস
খ)বাংলা ভবন
গ)বর্ধমান হাউস
ঘ)মাতৃভাষা গবেষণা কেন্দ্র
উত্তরঃ গ) বর্ধমান হাউস
ব্যাখ্যাঃ ভাষা আন্দোলনের ফলে জন্ম হয় বাংলা একাডেমীর। The Bangla Academy Act-1957 আইনের মাধ্যমে বাংলা একাডেমীকে স্বায়ত্তশাসন দেয়া হয়।বাংলা একাডেমীর প্রথম সভাপতি মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ।

৮-হাতিরঝিলের নকশা পরিকল্পনা করেন-
ক)শিল্পী হামিদুজ্জামান খান
খ)স্থপতি এহসান খান
গ)নিতুন কুন্ডু
ঘ)শামীম শিকদার
উত্তরঃ খ) স্থপতি এহসান খান
ব্যাখ্যাঃ শিল্পী হামিদুজ্জামান খান ‘সংশপ্তক’ এর ভাস্কর। ‘সাবাস বাংলাদেশ’ এর ভাস্কর নিতুন কুন্ডু। স্থপতি এহসান খান হাতির ঝিলের নকশা পরিকল্পনা করেন। ‘স্বোপার্জিত স্বাধীনতা’র স্থপতি শামীম শিকদার।

৯-বাংলাপিডিয়া প্রকাশ করে-
ক)বাংলা একাডেমী
খ)মুক্তিযুদ্ধ জাদুঘর
গ)দি ইউনিভার্সিটি প্রেস
ঘ)বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
উত্তরঃ ঘ) বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি 
ব্যাখ্যাঃবাংলাদেশ এশিয়াটিক সোসাইটি র প্রকাশিত বিশ্বকোষটির নাম বাংলাপিডিয়া। এর প্রধান রাষ্ট্রপতি।

১০-এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়-
ক)১৯৭২
খ)১৯৫২
গ)১৮৮৪
ঘ)১৭৮৪
উত্তরঃ ১৭৮৪
ব্যাখ্যাঃ এশিয়াটিক সোসাইটি কলকাতায় প্রতিষ্ঠিত হয় ১৭৮৪ সালে। ১৯৫২ সালে পাকিস্তান এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। ১৯৭২ সালে পাকিস্তান এশিয়াটিক সোসাইটি নাম পরিবর্তন করে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি হয়।

১১-LGRD-র অধীনে কোনটি?
ক) বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী
খ) পল্লী উন্নয়ন একাডেমী
গ) পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন
ঘ) সড়ক ও জনপদ বিভাগ
উত্তরঃ ক) বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী
ব্যাখ্যাঃ পল্লী উন্নয়ন একাডেমী ১৯৭৪ সালের ১৯ জুন প্রতিষ্ঠিত হয়। LGRD-র অধীনে পরিচালিত পল্লী উন্নয়ন একাডেমী একটি স্বশাসিত প্রতিষ্ঠান। এর অবস্থান শেরপুর, বগুড়া।

১২-আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের ভিত্তি প্রস্তর স্থাপনে কে উপস্থিত ছিলেন?
ক)বান কি মুন
খ)খালেদা জিয়া
গ)কফি আনান
ঘ)সোনিয়া গান্ধী
উত্তরঃ গ) কফি আনান
ব্যাখ্যাঃ আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের ভিত্তি প্রস্তর স্থাপন হয় ১৫ মার্চ ২০০১। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে উপস্থিত ছিলেন জাতি সঙ্ঘের তৎকালীন মহাসচিব কফি আনান। এটি উদ্বোধন করা হয় ২০১০ এর ২১ ফেব্রুয়ারি।

১৩-পরমাণু শক্তি কমিশনের চিকিৎসা ইন্সটিটিউটটি কতসালে প্রতিষ্ঠিত?
ক) ১৯৬১
খ) ১৯৭১
গ) ১৯৮১
ঘ) ১৯৯১
উত্তরঃ ক) ১৯৬১
ব্যাখ্যাঃ পরমাণু শক্তি কমিশনের চিকিৎসা ইন্সটিটিউটটি ১৯৬১ সালে ঢাকা মেডিকেলে পাকিস্তান আনবিক শক্তি কমিশনের অধীনে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর কার্যক্রম পরিচালিত হয় শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে।

১৪-বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র(BPATC) কতসালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯৬২
খ) ১৯৭৪
গ) ১৯৮২
ঘ) ১৯৮৪
উত্তরঃ ঘ) ১৯৮৪
ব্যাখ্যাঃ ১৯৮৪ সালের ২৮ এপ্রিল বাংলাদেশ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। ঢাকার সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রটি অবস্থিত।

১৫-বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউটটি কোথায় অবস্থিত?
ক) গাজীপুর
খ) সাভার
গ) খুলনা
ঘ) চট্টগ্রাম
উত্তরঃ ঘ) চট্টগ্রাম
ব্যাখ্যাঃ চট্টগ্রামের ষোলশহর এলাকায় বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউটটি অবস্থিত। ১৯৫৫ সালে ফরেস্ট প্রোডাক্টস রিসার্চ ল্যাবরেটরি নামে এটি প্রতিষ্ঠিত হয়।

১৬- বাংলাদেশের কোন স্থপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন? 
ক) হামিদুর রহমান 
খ) ফজলুর রহমান খান 
গ) নভেরা আহমদ 
ঘ) জুলফিকার আলী খান
উত্তরঃ খ) ফজলুর রহমান খান
ব্যাখ্যাঃ ফজলুর রহমান খান বাংলাদেশের একজন বিখ্যাত স্থপতি ও পুরকৌশলী। তিনি এফ আর খান নামে সুপরিচিত। তিনি পৃথিবীর অন্যতম উচ্চতম ভবন মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর ‘সিয়ার্স টাওয়ার’ এর নকশা প্রণয়ন করেন। ‘সিয়ার্স টাওয়ার’ এর বর্তমান নাম উইলিস টাওয়ার।

১৭- বাংলার শিক্ষামূলক কার্টুন সিরিজ ‘মীনা’ কোন শিল্পীর সৃষ্টি?
ক) তানভীর কবির 
খ) মোস্তফা মনোয়ার 
গ) রফিকুন নবী 
ঘ) মৃণাল হক
উত্তরঃ খ) মোস্তফা মনোয়ার
ব্যাখ্যা- মোস্তফা মনোয়ার এর অমর সৃষ্টি বাংলার শিক্ষামূলক কার্টুন সিরিজ ‘মীনা’। মীনার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার কারণে সার্কের পক্ষ থেকে ২৪ সেপ্টেম্বর ‘মীনা দিবস’ ঘোষণা করা হয়। অন্যদিকে, রফিকুন নবী বাংলাদেশের খ্যাতনামা ব্যাঙ্গ চিত্রশিল্পী ও কার্টুনিস্ট।

১৮- বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতি কে?
ক) সুরাইয়া রহমান 
খ) বনানী চৌধুরী 
গ) নাজমুন আরা সুলতানা 
ঘ) কানিজ ফাতেমা রোকসানা
উত্তরঃ গ) নাজমুন আরা সুলতানা
ব্যাখ্যা- বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতি নাজমুন আরা সুলতানা। 
উল্লেখ্য, সুরাইয়া রহমান- বাংলাদেশের প্রথম মহিলা বিগ্রেডিয়ার 
বনানী চৌধুরী- বাংলাদেশের প্রথম মহিলা অভিনেত্রী 
কানিজ ফাতেমা রোকসানা- বাংলাদেশের প্রথম মহিলা পাইলট।

১৯- পৃথিবীর সর্বোচ্চ সাতটি পর্বতশৃঙ্গের জয়ের কৃতিত্ব লাভকারী একমাত্র বাংলাদেশী কে?
ক) ওয়াসফিয়া নাজরীন 
খ) নিশাত মজুমদার 
গ) শিরিন আক্তার 
ঘ) জান্নাতুল ফেরদৌস 
উত্তরঃ ক) ওয়াসফিয়া নাজরীন।
ব্যাখ্যা- পৃথিবীর সর্বোচ্চ সাতটি পর্বতশৃঙ্গের জয়ের কৃতিত্ব লাভকারী একমাত্র বাংলাদেশী ওয়াসফিয়া নাজরীন। 
প্রথম নারী এভারেস্ট বিজয়ী হলেন নিশাত মজুমদার। 
শিরিন আক্তার হলেন ২০১৫ সালের জাতীয় এথেল্যাটিক্সে দ্রুততম মানবী।

২০-বাংলা চলচ্চিত্রের জনক কে?
ক) ব্রজেন দাস
খ) হিরালাল সেন
গ) শফি উদ্দিন আহমদ
ঘ) এস এন বোস
উত্তরঃ খ) হিরালাল সেন
ব্যাখ্যা; বাংলা চলচ্চিত্রের জনক হিরালাল সেনের জন্ম ১৮৬৬ সালে মানিকগঞ্জে। তার কোম্পানির নাম "রয়াল বায়স্কোপ কোম্পানি"।
//

No comments:

Post a Comment