#৪০ BCS viva ফ্যাক্ট - Jobs Study

Reliable and trusted site, most common questions for competitive exam-BCS Exam Preparation, Bank Exam Preparation, Govt Job Preparation, Private Jobs, NTRCA Exam Question Solution, University Admission Question, Non Cadre Exam Preparation, Primary School Teacher Exam Questions and Answer.

https://www.toprevenuegate.com/uy05hjthep?key=787ad49ab5c48d1e4b289e61ff5d6eae

Wednesday, March 11, 2020

#৪০ BCS viva ফ্যাক্ট

🕐 ইন্টার্ভিউ বোর্ড এর আচরণবিধি

১। অবশ্যই সাথে একটা হার্ড কপি সিভি নিয়ে যাবেন; সিভি ভাজ করা যাবেনা! অনেকে ভাজ করা সিভি সাবমিট করেন। এটা দেখতে খুবই বাজে দেখায়। এতে করে ১ম লুকেই আপনার সম্পর্কে একটা নেতিবাচক প্রভাব পরবে।

২। সকল শিক্ষাগত সনদ এবং অভিজ্ঞতা সনদ এর মূল কপি সাথে নিয়ে যাবেন। যখনই চাইবে যাতে সাবমিট করতে পারেন সাথে সাথে।

৩। কালো কালির কলম নিয়ে যাবেন সাথে। ভুলেও টেবিলের উপরে কলমদানীতে রাখা কলম তুলে লেখার চেষ্টা করবেন না! অনেকেই এটা করে থাকেন, এতে করে আপনাকে মেনারলেস মনে হবে। কলম আনতে ভুলে গেলে মাফ চেয়ে নিবেন। এক্ষেত্রে এভাবে বলা ভাল যে, Excuse me sir/mam/madam, আমি মনে হয় আমার কলমটি ভুলে বাসায় রেখে এসেছি। তখন দেখবেন, তারাই আপনাকে নিজ থেকে একটা কলম এগিয়ে দিবে লেখার জন্য!

৪। সাথে বেগ থাকলে ছবিতে দেয়া বেগ এর মত করে, আপনার পাশে রাখবেন। কখনই টেবিলের উপরে রাখবেন না! কারন, টেবিলে রাখার পর্যাপ্ত জায়গা থাকেনা! তখন আপনি জোর করে রাখতে গেলে তাঁরা আপনার প্রতি বিব্রতবোধ করবেন।

৫। বেসরকারি জবে মূল সনদ জমা দেয়ার নিয়ম নেই। কোন কোম্পানি যদি চায়, এইক্ষেত্রে কিছু বিষয় বিবেচনা করা যেতে পারে। তা হচ্ছে, তাদের এখানে কর্মী চলে যাবার প্রবণতা আছে /ছিল। যার কারনে তাঁরা চাচ্ছে যাতে করে কেউ নিয়োগ হলে, যাতে নিজ থেকে এখানে কমপক্ষে ১/২ বছর জব করে। কারন বার বার/কিছু দিন পর পর লোক নিয়োগ একটা বেড ইফেক্ট পরে কোম্পানিতে।

এই ক্ষেত্রে, আপনি ১মে সেলারীকে গুরুত্ব দেয়ার পাশাপাশি দেখবেন অন্যান্য সুযোগ সুবিধা কেমন। যদি সব কিছু আপনার সাথে যায়, তাহলে সনদ জমা দিয়ে হলেও জবে যোগদান দেয়া উচিৎ।

এই সকল ক্ষেত্রে অনেক সময় কিছু কিছু কোম্পানি একটা বিষয় ছাড় দেয়, তা হচ্ছে- আপনার যদি সরকারি জব/ এরচেয়েও ভাল বেতন + সুবিধা বেশি পান তাহলে আপনি চলে যেতে পারবেন!

৬। ইন্টারভিউ বোর্ডে, হাত টেবিলের উপরে রাখবেন না! চ্যায়ারের হাতল থাকলে সেটাতে রাখতে পারেন। অথবা, নিজের পায়ের উপর হাতে রাখতে পারেন। যাতে বসার স্টাইলে এই বলে দিবে যে আপনি আত্নবিশ্বাসী। মনে রাখবেন, ২ পায়ের মাঝে হাত রাখবেন না!

৭। প্রশ্ন শর্ট করে উত্তর দেয়ার চেষ্টা করবেন।

৮। ইন্টার্ভিউতে কমন কিছু প্রশ্ন থাকে, সেগুলা অবশ্যই হ্যান্ড নোট করে রাখতে পারেন। কারন ঘুরেফিরে সব ইন্টার্ভিউতে এই প্রশ্ন আপনাকে করবেই। এই বিষয়ে আমার কাছে ১০০টা প্রশ্ন আছে। কারও দরকার হলে ইনবক্স করতে পারেন! ৫০টা প্রশ্নের উত্তর এর নির্দেশনাসহও আছে।

অথবা, কমেন্ট এ আপনার ইমেল আইডি দিয়ে রাখতে পারেন! সময় করে সেন্ড করে দেয়া হবে!

৯। অবশ্যই ফর্মাল ড্রেস পরে ইন্টার্ভিউতে যেতে হবে। এর জন্য আলাদা ড্রেস + জুতা এবং অলঙ্কার থাকা ভাল।

১০। অবশ্যই এবং অবশ্যই কমপক্ষে ৩০ মিনিট আগে ইন্টার্ভিউ ভ্যানুতে পৌঁছা উত্তম।

আজ এই পর্যন্তই !
ভাল থাকবেন এই কামনা রইল !
আল্লাহ হাফেজ!

🔰BCS সংক্রান্ত যে কোন তথ্য জানতে বা হেল্প পেতে Follow, Inbox or Comment করুন। ধন্যবাদ।

No comments:

Post a Comment