"বাংলাদেশের তারিখ" বই থেকে
১৯৭১ সালের উল্লেখযোগ্য ঘটনাবলী
৩রা জানুয়ারি -- রেসকোর্সে সমাবেশে আওয়ামী লীগ M.C.A ও M.P.A. দের ৬ দফা ও ১১ দফা রূপায়নের শপথ
১১ই জানুয়ারি -- ইয়াহিয়া ঢাকা আসেন
১২ই জানুয়ারি -- ইহাহিয়া-মুজিব বৈঠক
১৪ই জানুয়ারি -- "শেখ মুজিবুর রহমান হচ্ছেন দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী . যখন তিনি দায়িত্ব্য গ্রহণ করবেন, আমি আর থাকব না" --ইয়াহিয়া
২৭ই জানুয়ারি -- ঢাকায় মুজিব- ভুট্টো আলোচনা
৩০ই জানুয়ারি -- "শেখ মুজিবের সাথে আলোচনায় অচলবস্থা হয় নি । আমি পরবর্তীতে আরও আলোচনায় রাজি আছি ।" – ভুট্টো
৩রা ফেব্রুয়ারি --ভারতের ওপর দিয়ে পাকিস্তানের বিমান চলাচল বন্ধ
১৩ই ফেব্রুয়ারি --৩ মার্চ ঢাকায় পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান
১৭ই ফেব্রুয়ারি -- "বর্তমান পরিস্থিতিতে ঢাকায় আসন্ন জাতীয় সংসদের অধিবেশনে যোগদান অর্থহীন । জাতীয় সংসদ এখন একটা কসাইখানায় পরিণত হয়েছে"-- ভুট্টো
১লা মার্চ -- "পাকিস্তান এখন ভয়াবহ রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে . তাই আমি জাতীয় সংসদের আসন্ন অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করলাম ।"--ইয়াহিয়া
--ফার্মগেটে জনতার ওপর গুলিবর্ষণ
--স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত
২রা মার্চ -- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ছাত্রসভায় স্বাধীন বাংলার পতাকা উত্তোলন
৩রা মার্চ -- নেতৃবৃন্দের মধ্যে আরও আলোচনার আহ্বান ইয়াহিয়ার
--পল্টনে ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে বাংলাদেশের পতাকা উত্তোলন ও স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণাপত্র প্রচার
৬ই মার্চ -- গভর্নর এস এম আহসান অপসারিত, টিক্কা খান নতুন গভর্নর
--"আমার অনুরোধ তাড়াতাড়ি করে কোন সিদ্ধান্ত গ্রহণ করবেন না । শীঘ্রই আমি ঢাকায় এসে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব ।"-- ইয়াহিয়া
৭ই মার্চ -- "পূর্ববাংলায় স্বঘোষিত স্বাধীনতা হলে যুক্তরাষ্ট্র তা মানবে না" --বঙ্গবন্ধুর সাথে একান্ত বৈঠকে পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ফারল্যান্ড
-- ঐতিহাসিক ভাষণ
--১০ দফা কর্মসূচী
১৫ই মার্চ -- "শুধুমাত্র সংখ্যাধিক্যের জন্য পাকিস্তানে শাসন পরিচালনা করা যাবে না ।"-- করাচীতে ভুট্টো
-- ইয়াহিয়ার ঢাকা আগমন
১৬ই মার্চ -- ইয়াহিয়া-মুজিব রুদ্ধদ্বার বৈঠক
১৭ই মার্চ -- ২য় দফা বৈঠক
--ঢাকায় সামরিক জেনারেলদের বৈঠক
১৯ই মার্চ --জয়দেবপুরে সামরিক বাহিনীর গুলিবর্ষণ
২০ই মার্চ -- ৪র্থ দফা মুজিব-ইয়াহিয়া বৈঠক
২১ই মার্চ -- ভুট্টোর ঢাকায় আগমন
২২ই মার্চ -- ২৫ মার্চ আহুত অধিবেশন পুনরায় অনির্দিষ্টকাল স্থগিত
২৩ই মার্চ -- "প্রতিরোধ দিবস" উদযাপিত
২৫ই মার্চ -- ২৫ মার্চ গণহত্যা শুরু
-- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গোবিন্দ চন্দ্র দেব, ড. ফজলুর রহমান, ড. জ্যোতির্ময় গুহঠাকুরতা, ড. মনিরুজ্জামান, অনুদ্বৈপায়ন ভট্টাচার্য ,
মোঃ আব্দুল মুক্তাদির, শরাফত আলী, মোহাম্মদ সাদেক,সাদত আলী ও আনিসুর রহ্মাঙ্কে হত্যা করে পাকসেনারা
২৬ই মার্চ --"শাসনতান্ত্রিক সংকটের জন্য দায়ী শেখ মুজিব । রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ । আওয়ামীলীগ বেআইনী । শেখ মুজিব পাকিস্তানের শত্রু । "-- ইয়াহিয়া
No comments:
Post a Comment