কারক কিভাবে চিনবে? - Jobs Study

Reliable and trusted site, most common questions for competitive exam-BCS Exam Preparation, Bank Exam Preparation, Govt Job Preparation, Private Jobs, NTRCA Exam Question Solution, University Admission Question, Non Cadre Exam Preparation, Primary School Teacher Exam Questions and Answer.

https://www.toprevenuegate.com/uy05hjthep?key=787ad49ab5c48d1e4b289e61ff5d6eae

Thursday, March 26, 2020

কারক কিভাবে চিনবে?


কারক আমরা সেই প্রাইমারি থেকে পড়তেছি। কিছু কনফিউশন আছে , কর্মকারক <> করণকারক, অপাদান কারক <> অধিকরণ কারক, এগুলো ক্লিয়ার হয়ে গেলে কারক সহজে আনসার করা যাবে। চলো দেখে নেই উদাহরণসহ....
.
কারক কিভাবে চিনবে? বিস্তারিত আলোচনার আগে কয়েকটা প্রশ্ন দিচ্ছি যেগুলো দিয়ে প্রশ্ন করে কারক চেনা যায়-
.
কে, কারা? = কর্তৃকারক
কী, কাকে? = কর্মকারক
কী দিয়ে? =করণকারক
কাকে দান করা হল? = সম্প্রদান কারক
কি হতে বের হল? = অপাদান কারক
কোথায়, কখন, কী বিষয়ে? = অধিকরণ কারক
এবার উদাহরণসহ-

#কর্তৃকারক
যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্তা বা কর্তৃকারক বলে।
.
ক্রিয়াকে
কে/ কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তৃকারক। (কর্মবাচ্য ও ভাববাচ্যের বাক্যে এই নিয়ম খাটবে না)
.
উদাহরণ-
.
গরু ঘাস খায়। (কে খায়?) : কর্তৃকারকে শূণ্য বিভক্তি
.

#কর্ম কারক
যাকে অবলম্বন করে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে ককর্মকারক বলে।
ক্রিয়াকে
কী/ কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটিই কর্মকারক।
.
*কর্তা নিজে কাজ না করে কর্মকে দিয়ে কাজ করিয়ে নিলে তাকে প্রযোজক ক্রিয়ার কর্ম বলে।
.
বাবা আমাকে একটি খাতা কিনে দিয়েছেন। (কাকে দিয়েছেন? আমাকে। কী দিয়েছেন? খাতা) : আমাকে- কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি (গৌণ কর্ম), খাতা- কর্মকারকে শূণ্য বিভক্তি (মুখ্য কর্ম)
.
ডাক্তার ডাক। (কাকে ডাকবে?) : কর্মকারকে শূণ্য বিভক্তি
.
আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থণা। (কাকে করিবে? আমারে) : কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি


#করণ কারক
করণ শব্দের অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়।
যা দিয়ে বা যে উপায়ে ক্রিয়া সম্পাদন করা হয়, তাকে করণ কারক বলে।
ক্রিয়াকে
কী দিয়ে/ কী উপায়ে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই করণ কারক।
.
উদাহরণ-
পিয়াল কলম দিয়ে লিখছে। (কী দিয়ে লেখে? কলম দিয়ে) :করণ কারকে তৃতীয়া বিভক্তি
.
কীর্তিমান হয় সাধনায়। (কী উপায়ে হয়? সাধনায়) : করণ কারকে সপ্তমী বিভক্তি
.
লাঙ্গল দিয়ে জমি চাষ করা হয়। (কী দিয়ে চাষ করা হয়? লাঙ্গল দিয়ে): করণ কারকে তৃতীয়া বিভক্তি
.
মন দিয়ে পড়াশুনা কর। (কী উপায়ে/ দিয়ে কর? মন দিয়ে) :করণ কারকে তৃতীয়া বিভক্তি
.
ফুলে ফুলে ঘর ভরেছে। (কী দিয়ে ভরেছে? ফুলে ফুলে) : করণ কারকে সপ্তমী বিভক্তি
.
শিকারি বিড়াল গোঁফে চেনা যায়। (কী দিয়ে/ উপায়ে চেনা যায়? গোঁফে): করণ কারকে সপ্তমী বিভক্তি
.
সাধনায় সব হয়। (কী উপায়ে সব হয়? সাধনায়) : করণ কারকে সপ্তমী বিভক্তি


#সম্প্রদান কারক
যাকে স্বত্ব ত্যাগ করে কিছু দেয়া হয়, তাকে সম্প্রদান কারক বলে।
.
কাকে দান করা হল প্রশ্নের উত্তরই হলো সম্প্রদান কারক।
.
উদাহরণ-
ভিখারিকে ভিক্ষা দাও। (কাকে দান করা হল? ভিখারিকে।) : সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি
.
অসহায়কে খাদ্য দাও। (কাকে দান করা হল? অসহায়কে।) : সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি


#অপাদান কারক
যা থেকে কোন কিছু গৃহীত, বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত, ভীত হয়, তাকে অপাদান কারক বলে।
.
অর্থাৎ, অপাদান কারক থেকে কোন কিছু বের হওয়া বোঝায়।
.
কী থেকে? কী হতে?
কি হতে বের হল ইত্যাদি প্রশ্নের উত্তরই অপাদান কারক।
.
উদাহরণ-
শুক্তি থেকে মুক্তি মেলে। (কি হতে বের হল? শুক্তি থেকে) : অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
.
বিপদ থেকে বাঁচাও। (কি হতে বাঁচাও? বিপদ হতে) : অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
.
বাঘকে ভয় পায় না কে? (কি হতে ভয় বের হল? বাঘ হতে): অপাদান কারকে দ্বিতীয়া বিভক্তি
.
বাবাকে বড্ড ভয় পাই। (কি হতে ভয় বের হয়? বাবা হতে): অপাদান কারকে দ্বিতীয়া বিভক্তি


#অধিকরণ কারক
ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে (সময় এবং স্থানকে) অধিকরণ কারক বলে।
.
কোথায়/ কখন/ কী বিষয়ে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অধিকরণ কারক।
.
.
উদাহরণ-
পুকুরে মাছ আছে। (কোথায় আছে? পুকুরে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
.
বনে বাঘ আছে। (কোথায় আছে? বনে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
.
এ বাড়িতে কেউ নেই। (কোথায় কেউ নেই? বাড়িতে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
.
নদীতে পানি আছে। (কোথায় আছে? নদীতে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
.
রবিন অঙ্কে কাঁচা। (কী বিষয়ে কাঁচা? অঙ্কে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
.
অনিক ব্যাকরণে ভাল। (কী বিষয়ে ভালো? ব্যাকরণে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
.
ঘরের মধ্যে কে রে? (কোথায়? ঘরে) : অধিকরণ করক।



কারকের মূল কনফিউশন হলো:
.
#অপাদান-অধিকরণ কারকের পার্থক্য
.
অপাদান ও অধিকরণ কারক আলাদা করতে গিয়ে সকল সমস্যা, সবাই গুলিয়ে ফেলো।
অপাদান ও অধিকরণ কারককে আলাদা করে চেনার সহজ উপায় হলো-
*অপাদান কারক থেকে কোন কিছু বের হয় বোঝায়।
* আর অধিকরণ কারকের মাঝেই ক্রিয়া সম্পাদিত হয়।
. যেমন-
তিলে থেকে তেল হয়
এই বাক্যে তিলের ভেতর ক্রিয়া সংঘটিত হয়নি। বরং তিল থেকে তেল বের হওয়ার কথা বোঝাচ্ছে। বের হওয়া বুঝালে কী হয়? অপাদান কারক
.
আর
তিলে তেল আছে
এই বাক্যে তিলের ভেতরই তিল থাকার কথা বলছে। এই
আছে ক্রিয়াটি তিলের ভেতরে থেকেই কাজ করছে। স্থান বুঝালে অধিকরণ কারক।
.
এরকম-
বিপদ থেকে বাঁচাও- অপাদান কারক
বিপদে বাঁচাও- অধিকরণ কারক
শুক্তি থেকে মুক্তি মেলে- অপাদান কারক
শুক্তিতে মুক্তি হয়- অধিকরণ কারক
জমি থেকে ফসল পাই- অপাদান কারক
জমিতে ফসল হয়- অধিকরণ কারক
.
কারকের সমস্যা আশা করি সমাধান হলো। নিজের বই/শিট থেকে প্রচুর প্রেকটিস করো। কোনটা কোন কারক হচ্ছে, কেন হচ্ছে বুঝে সমাধান করো। আশা করি ক্লিয়ার হবে।


No comments:

Post a Comment