বুদ্ধি বৃত্তির নতুন বিন্যাস - Jobs Study

Reliable and trusted site, most common questions for competitive exam-BCS Exam Preparation, Bank Exam Preparation, Govt Job Preparation, Private Jobs, NTRCA Exam Question Solution, University Admission Question, Non Cadre Exam Preparation, Primary School Teacher Exam Questions and Answer.

https://www.toprevenuegate.com/uy05hjthep?key=787ad49ab5c48d1e4b289e61ff5d6eae

Saturday, May 18, 2019

বুদ্ধি বৃত্তির নতুন বিন্যাস


বই পড়া ভারি মজা-
প্রবন্ধ : বুদ্ধি বৃত্তির নতুন বিন্যাস
লেখক : আহমদ ছফা

আহমদ ছফা তাঁরবুদ্ধিবৃত্তির নতুন
বিস্যাসবইয়ে বলেছেন :

“...
অন্যায়ের উপর ভিত্তি করে শাসক দল টিকে থাকে আবার অন্যায়ের সঙ্গে আপোস করেই বিরোধী দল ক্ষমতা দখল করে।... শেষ পর্যন্ত কি ভিখারীই থেকে
যাবো? আমরা কি রাজনীতিতে প্রজ্ঞা এবং ভালোবাসার বদলে ফাঁকিবাজিই করে যাবো? ...

বিজ্ঞানের নামে বিদেশের সেকেন্ডহ্যান্ড যন্ত্রপাতি বিক্রয়ের ক্যানভাসার সৃষ্টি হবে? দর্শনের নামে
যুথবদ্ধ প্রথার দাসত্ব করবো? ধর্মর নামে মানুষ কোতল করবো? সামাজিকতার নামে তামসিক বৃত্তির চর্চা করবো? সাহিত্যের নামে বাজে কথার আড়ত বানাবো? লোক-হিতের নামে জুয়াচুরি করবো?”

স্বাধীনতা লাভের এক বছরের মধ্যেই স্বাধীন বাঙালির স্বপ্ন-ভঙ্গের যে প্রক্রিয়া শুরু হয়েছিলো তা কীভাবে শুরু হলো সেই কার্যকারণ আহমদ ছফা 'বুদ্ধি বৃত্তির নতুন বিন্যাস' গ্রন্থে স্পষ্ট করেছেন। বাংলাদেশের অগ্রসর
শ্রেণিকে যে দেশপ্রেমের দীক্ষা নিয়ে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে সামিল হওয়ার কথা ছিলো তা হয় নি। ... আহমদ ছফা বাংলাদেশের সার্বিক চালচিত্র দেখে নিশ্চুপ থাকতে পারেন নি। তিনি দেশপ্রেমের দীক্ষায় 'বুদ্ধি বৃত্তির নতুন বিন্যাস' গ্রন্থের বিক্ষুব্ধ পঙক্তিমালাকে সাজিয়েছেন। আশাভঙ্গের যে প্রতিক্রিয়া তা সমগ্র বাংলাদেশের
সার্বিক প্রেক্ষাপটের।বইটি ১৯৭২ সালের ডিসেম্বরে প্রকাশিত হয়েছে। আহমদ ছফা নিজের কথা শুরু করেছেন ভাবে :
বুদ্ধিজীবীরা যা বলতেন, শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না। এখন যা বলছেন, শুনলে বাংলাদেশের সমাজ কাঠামোর আমূল পরিবর্তন হবে না।"

No comments:

Post a Comment