চমক লাগানো কিছু রুলস - Jobs Study

Reliable and trusted site, most common questions for competitive exam-BCS Exam Preparation, Bank Exam Preparation, Govt Job Preparation, Private Jobs, NTRCA Exam Question Solution, University Admission Question, Non Cadre Exam Preparation, Primary School Teacher Exam Questions and Answer.

https://www.toprevenuegate.com/uy05hjthep?key=787ad49ab5c48d1e4b289e61ff5d6eae

Monday, May 6, 2019

চমক লাগানো কিছু রুলস


যা আপনাকে English সবার থেকে এগিয়ে রাখবে কয়েক ধাপ।
আমরা প্রায় সময় English এ gap পূরনের সময় সঠিক শব্দ নির্বাচন করতে পারিনা, বা পারলেও তা কি verb,noun, pronoun অথবা অন্য কোন parts of speech হবে তা বুঝিনা।
আমাদের আজকের বিষয় gap পূরনের সঠিক নিয়ম জানা। নিয়ম কিছুটা কঠিন কিন্তু অধ্যবসায়ী হলে খুব সহজ মনে হবে পরে, আর সারাজীবন কাজে আসবে।
বি:দ্র: আজ কিছু রুলস দিলাম। সবার ভাল লাগলে বাকি রুলস গুলিও পোস্ট করব

# Gap filling[with+without clause][]
Rule-1 [] Gap এর পূর্বে যেকোনো Article (a, an, the) থাকলে এবং Gap এর পর যেকোনো Preposition থাকলে Gap টিতে চোখ বুজে Noun বসায়া দেন।
∆ Example :We must work hard for the _______ (develop) of the country.
Answer : development
[]Rule-2 [] Gap এর পূর্বে যেকোনো Article এবং Gap এর পর to - infinitive থাকলে Gap টিতে Noun বসে।
∆ Example :He has taken a _______ (decision) to help us.
✓Answer : decision
[] Rule-3 [] যেকোনো Possessive form (my, our, your, his, her, their, its, Rahim's ইত্যাদি) এর পর Gap থাকলে এবং Gap টির পর Object না থাকলে Gap টিতে Noun বসে।
∆ Example :I could not attend the ceremony for my (busy) ______ .
✓Answer : business
[] Rule-4 [] যেকোনো Preposition এর পর Gap থাকলে এবং Gap টির পর Object না থাকলে Gap টিতে Noun বসে।∆ Example :Television is a great source of (entertain) ____ .
✓Answer : entertainment
[] Rule-5 [] কোন Sentence এর শুরুতে Gap থাকলে এবং Gap টির পর Verb থাকলে Gap টিতে Subject = Noun বসে।∆ Example :(Educate) _______ is the backbone of a nation.
✓Answer : Education
[] Rule-6 [] যেকোনো Transitive verb এর পর Gap থাকলে Gap টিতে সাধারণত Object = Noun বসে।
∆ Example :We got ________ ( independent) in 1971.
✓Answer : independence
[] Rule-7 [] Gap এর পূর্বে Adjective থাকলেGap টিতে সাধারণত Noun বসে।∆ Example :We read in a famous (institute) _________ .
✓Answer : institution
[] Rule-8 [] "No" শব্দটি সবসময় Adjective হিসেবে কাজ করে; আর তাই এই "No" এরপর Gap থাকলে Gap টিতে Noun বসে।
∆ Example :There is no (different) _______ between those two books.
✓Answer : difference
[] Rule-9 [] Sentence এর যেকোনো স্থানে Gap থাকলে এবং Gap এরপর Verb থাকলে Gap টিতে Noun বসে।
∆ Example :We know that ______ (conscious) is very important to control population growth.
✓Answer : consciousness
[] Rule-10 [] Have Verb এর পর Gap থাকলে এবং Gap এর জন্য নির্বাচিত শব্দটি Verb হিসেবে ব্যবহৃত না হলে, সেক্ষেত্রে Gap টিতে Noun বসে।
∆ Example :Our rivers have (important) _______ for immigration.
✓Answer : importance
[] Rule-11 [] যেকোনো Preposition এর পরে Gap থাকলে এবং Gap এর পর Object থাকলে Gap টিতে Verb + ing বসবে।
∆ Example :Farmers are aware of (cultivate) _____ the land.
✓Answer : cultivating
[] Rule-12 [] যেকোনো Possessive form এর পরে Gap থাকলে এবং Gap এর পর Object থাকলে Gap টিতে Verb + ing বসে।
∆ Example :We are sure of his (arrange) ________ the programme.
✓Answer : arranging
[] Rule-13 [] Give verb এর পরে ব্যক্তিবাচকObject থাকলে এবং এর পরে Gap থাকলে Gap টিতে (বস্তুবাচক) Object = Noun বসে।
∆ Example :Education give us (conscious) ______ ofour rights and responsibilities.
✓Answer : consciousness
[] Rule-14 [] Make Verb এর পরেই সরাসরি Gap থাকলে Gap টিতে Object = Noun বসে।
∆ Example :English is used for making (communicate) _____ across the world.
✓Answer : communication
[] Rule-15 [] Gap এর পূর্বে যেকোনো Article থাকলে (Article নাও থাকতে পারে) এবং Gap এর পর Noun থাকলে Gap টিতে Adjective বসে।
∆ Example :Bangladesh is an (independence) _____ country now.
✓Answer : independent

No comments:

Post a Comment