Mobile Court পরিচালনার ক্ষমতা একমাত্র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (Executive Magistrate) এর। বিসিএস প্রশাসন ক্যাডারের অফিসাররাই কেবল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেট (যিনি জেলা প্রশাসক বা ডিসি) এর অধীনে পুরো জেলায় ডিসি অফিসের সহকারী কমিশনার ও সিনিয়র সহকারী কমিশনারগণ, উপজেলায় ইউএনও এবং এসি ল্যান্ডগণ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এছাড়া বিভিন্ন সংস্থা, যেমন সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর, বিমানবন্দর, সমুদ্র বন্দর, RAB ইত্যাদিতে নিযুক্ত বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাগণ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেন। 'মোবাইল কোর্ট আইন, ২০০৯' অনুযায়ী একশটিরও বেশী আইনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করে থাকেন।
উল্লেখ্য, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) একজন নন-ক্যাডার কর্মকর্তা। তিনি শুধুমাত্র 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯' অনুযায়ী উক্ত আইনে উল্লেখিত অপরাধের জন্য "প্রশাসনিক ব্যবস্থা" হিসেবে জরিমানা আরোপ করতে পারেন। যে জরিমানা ০৫ কার্য দিবসের মধ্যে পরিশোধ করা যাবে। যা অনাদায়ে কারাদণ্ডাদেশ দেয়ার ক্ষমতা তার নেই। তিনি কোন কারাদণ্ড দিতে পারেন না। তার অভিযান কোনভাবেই মোবাইল কোর্ট হিসেবে গণ্য নয়।
No comments:
Post a Comment