সাজেশন্স ও রাইটিং স্ট্রাটেজি -আন্তর্জাতিক বিষয়াবলি - Jobs Study

Reliable and trusted site, most common questions for competitive exam-BCS Exam Preparation, Bank Exam Preparation, Govt Job Preparation, Private Jobs, NTRCA Exam Question Solution, University Admission Question, Non Cadre Exam Preparation, Primary School Teacher Exam Questions and Answer.

https://www.toprevenuegate.com/uy05hjthep?key=787ad49ab5c48d1e4b289e61ff5d6eae

Wednesday, May 15, 2019

সাজেশন্স ও রাইটিং স্ট্রাটেজি -আন্তর্জাতিক বিষয়াবলি



"আন্তর্জাতিক বিষয়াবলি" সাজেশন্স রাইটিং স্ট্রাটেজি।
_________সংশোধন, সংযোজন পরিমার্জনে
Short Conceptual Notes, Analytical Questions and Problem-Solving.
Total 100 Mark
SHORT CONCEPTUAL NOTES: 40 MARK
================================
আন্তর্জাতিক সম্পর্কের সূচনা, ইতিহাস, আন্তর্জাতিক রাজনীতি, রাষ্ট, আন্তর্জাতিক সংগঠন, ক্ষমতা নিরাপত্তা, রাষ্ট্রীয় মতবাদ, কুটনীতি, অর্থনৈতিক সম্পর্ক, বৈশ্বিক পরিবেশ ইত্যাদি।
এসব বিষয় থেকে এই অংশে ১২ টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে। তন্মধ্যে ১০ টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান মার্ক অর্থাৎ মোট মার্ক ৪০।

ANALYTICAL QUESTIONS: 45 MARK
=============================
জাতিসংঘ, বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে শক্তিধর দেশগুলো মধ্যাকার সম্পর্ক, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উদ্যোগ, আঞ্চলিক সংস্থাসমূহ, (SAARC, BIMSTEC, GAAT/WTO) আলোচিত বিরোধ ইস্যু, দক্ষিন এশিয়ার দেশগুলোর মধ্যে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক সমস্যা, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ অর্জন, চ্যালেঞ্জ, সম্ভাবনা ইত্যাদি।
এসব বিষয় নিয়ে থেকে এই অংশে টি প্রশ্ন থাকবে। তন্মধ্যে টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১৫ মার্ক।
অর্থাৎ মোট মার্ক ৪৫।


================
জাতিসংঘ:
========
সম্ভাব্য প্রশ্ন: (বড়/সংক্ষিপ্ত প্রশ্ন টিকা)
১। জাতিসংঘ গঠনের প্রেক্ষাপট, জাতিসংঘের লক্ষ্য উদ্দেশ্যসমূহ আলোচনা করুন।
২। জাতিসংঘের সাফল্য ব্যর্থতা আলোচনা করুন।
৩। সাধারণ পরিষদ গঠন, ক্ষমতা কার্যাবলি বর্ণনা করুন।
৪। ১৯৫০ সালে গৃহীত 'শান্তির জন্য ঐক্য প্রস্তাব' এর মূল বিষয়বস্তু আলোকপাত করুন।

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র্রনীতির
======================
সম্ভাব্য প্রশ্ন: (বড়/সংক্ষিপ্ত প্রশ্ন টিকা)
১। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র্রনীতির রূপরেখা আলোচনা করুন।
২। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র্রনীতি উল্লেখ করুন।
৩। দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র্রনীতি আলোচনা করুন।

GATT, বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO), ট্রিপস চুক্তি
===============================
সম্ভাব্য প্রশ্ন: (বড়/সংক্ষিপ্ত প্রশ্ন টিকা)
১। GATT কি? গ্যাট বিশ্ব বাণিজ্য সংস্থার পুর্বসরি - ব্যাখ্যা করুন।
২। বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর লক্ষ্য উদ্দেশ্যসমূহ হলো উল্লেখ করুন।
৪। স্বল্পোন্নত দেশসমূহ WTO এবং উন্নত বিশ্ব WTO এর মধ্যে সম্পর্ক আলোকপাত করুন।
৫। WTO এর সাফল্য ব্যর্থতা মূল্যায়ণ করুন।
৬। ট্রিপস চুক্তি (TRIPs) সম্পর্কে যা জানুন লিখুন।
৭। গ্যাট চুক্তি (GAAT) সম্পর্কে যা জানুন উল্লেখ লিখুন।

ন্যাম (NAM)
========
সম্ভাব্য প্রশ্ন: (বড়/সংক্ষিপ্ত প্রশ্ন টিকা)
১। ন্যাম এর উদ্যোগ, প্রতিষ্ঠা পেক্ষাপট (বান্দুং সম্মেলন, বেলগ্রেড সম্মেলন) উল্লেখ করুন।
২। ন্যামের 'পঞ্চশীল নীতি' প্রবক্তা - সম্পর্কে আলোচনা করুন।
৩। ন্যাম এর মূলনীতি কার্যপ্রণালী বর্ণনা করুন।
৪। ন্যামের প্রতিষ্ঠাতা পাঁচ বিশ্ব রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে লিখুন।

বিমসটেক (BIMSTEC)
================
সম্ভাব্য প্রশ্ন: (বড়/সংক্ষিপ্ত প্রশ্ন টিকা)
১। বিমসটেক কি ধরণের সংস্থা? এর পূর্ণরূপ, পূর্বনাম, গঠনের প্রেক্ষাপট, লক্ষ্য বা উদ্দেশ্য, কার্যনীতি উল্লেখ করুন।
২।লুক ওয়েস্ট পলিসিএবংলুক ইস্ট পলিসিকোন দেশসমূহের সাথে জড়িত? বিমসটেক এর সাথে এটি কিভাবে সম্পর্কযুক্ত?
৩। সার্ক চ্যার্টার এর দুর্বলতা কাটিয়ে বিমস্টেক কিভাবে একটি 'কার্যকর আঞ্চলিক সংস্থা' হতে পারে?
৪। বিমসটেক কিভাবে 'আঞ্চলিক কানেকটিভিটি' প্রতিষ্ঠায় ভুমিকা রাখতে পারে?
৫। বিমসটেক কিভাবে 'আঞ্চলিক সমৃদ্ধির প্লাটফর্ম' হিসেবে কাজ করতে পারে?
৬। বিমসটেকের মাধ্যমে কিভাবে অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে?


অন্যান্য
======
১। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সমকালীন বিশ্ব একুশ শতকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি আলোচনা করুন।
২। অর্থনৈতিক মুক্তির উপায় :: চীনকে অনুকরণ করতে পারে বাংলাদেশ।
৩। স্নায়ুযুদ্ধোত্তর হান্টিংটনের 'সভ্যতার সংঘাত' মতবাদটি ব্যাখ্যা করুন। (সংক্ষিপ্ত প্রশ্ন/টিকা)


PROBLEM-SOLVING QUESTION: 15 MARK
=================================
বৈশ্বিক উন্নয়ন, নিরাপত্তা, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, বৈদেশিক সাহায্য, নিরস্ত্রীকরণ ইত্যাদি নিয়ে এই অংশে টি প্রশ্ন থাকবে মার্ক থাকবে ১৫। বিশ্বের বিভিন্ন সমস্যা, সম্পর্ক, চুক্তি ইত্যাদি নিয়ে প্রার্থীর সমস্যা সমাধানের সক্ষমতা যাচাই করার জন্যই মূলত এই অংশ। যে দেশের বা স্থানের আলোচনা করবেন খাতায় ম্যাপ এঁকে সেই স্থানটা তুলে ধরার চেষ্টা করবেন।
তবে নিখুঁত ছবি আঁকতে বা লেখা সুন্দর করতে গিয়ে সময় নষ্ট করা যাবেনা। কারণ ১০০ মার্কেরই উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে হবে।
পরীক্ষার মুহূর্ত ঘনিয়ে আসছে ততই ততই আমাদের কনফিউশন বাড়ছে আর তা হলো:
........'' যে সব বিষয়ই মোটামোটি গোছিয়ে নিয়েছি, কিন্তু আন্তর্জাতিকটা কেমন অগোছালোই রয়ে যাচ্ছে''......
কথা সত্য। লিখিত পরীক্ষায় অন্যতম নিরব দূর্বলতার নাম অান্তর্জাতিক বিষয়াবলী। তাহলে আসুন জেনে নেয়া যাক বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আঙ্গিক।
রাইটিং স্ট্রাটেজি।
.........................................................
#টীকা
পঠন পদ্ধতি পঠন-সীমা
....................­..................
যাদের কাছে আন্তর্জাতিক বিষয়টি মজার একটি বিষয় তারা কয়েকটি গাইড থেকে এবং অন্তত টি ডাইজেস্ট থেকে যতগুলো সম্ভব হয়, সবগুলো একত্র করে পড়ে ফেলুন।আর যাদের কাছে ভীতিকর ব্যপার মনে হয়, তারা যতগুলো পারেন পড়ে ফেলুন। সব বই মিলালে বেশির ভাগই মিলে যাবে এক বইয়ের সাথে আরেক বইয়ের।
যেভাবে যতটুকো লিখব:
....................­....................
টীকার বিষয়ে কথা বলতে গেলেই একটি সাধারন প্রশ্ন করে সবাই: টিকা কতটুকো লিখবো? উত্তর হলো আপনি যতটুকো লিখলে নম্বর অন্যকে দিতেন ঠিক ততটুকো।
সাধারণত নম্বরের জন্য আপনি দেড় থেকে লেখা ভেদে দুই পৃষ্ঠায় শেষ করতে পারেন। আর লেখাতে অবশ্যই প্রাসঙ্গিক কথা বলবেন। টিকায় অতো বেশী সূচনা বা উপসংহার দেবার দরকার নেই। এতে পরীক্ষক বিরক্ত হন। বিষয়টা কী সেটা বোঝালেই যথেষ্ট।
তবে,
নির্দিষ্ট উদাহরণ
প্রাসঙ্গিক তথ্য
এবং
গোছালো, স্বচ্ছ ধারনা আপনাকে অধিক নম্বর পেতে সহায়তা করবে।
*টীকা লেখার সময় লেখার জোয়ারে নিজেকে না ভাসিয়ে দিয়ে সময়ের দিকেও রাখবেন কড়া নজরদারি। নয়তো পরে পড়ে যাবেন মহা ফাপড়ে।
===============
. এনালাইটিক্যাল
===============
পঠন পদ্ধতি পঠন-সীমা
....................­..................
*****
যারা ইতোমধ্যে প্রচুর পত্রিকার আন্তর্জাতিক অংশটা ভালমত পড়েছেন সেগুলো একটু মাথায় রাখার চেষ্টা করুন। বাংলাদেশি পত্রিকাগুলোর মধ্যে ইত্তেফাকের আন্তর্জাতিক ডেস্ক টা সব থেকে ভাল মনে হয়েছে। কালের কন্ঠেও বিষয়ে প্রচুর তথ্য পাবেন। নিয়মিত সময় টিভির দুপুরের আন্তর্জাতিক সময় নামের অনুষ্ঠানটি ফলো করার চেষ্টা করুন অথবা ইনডিপেন্ডেন্ট চ্যানেলের দুপুরের আন্তর্জাতিক সংবাদটি ফলো করার চেষ্টা করুন।
*****
ডাইজেস্টে সাম্প্রতিত ইস্যুগুলো দেখার চেষ্টা করুন। শুধু মূল ব্যপারটি আর কিছু প্রয়োজনীয় তথ্য মনে রাখাই যথেষ্ঠ। লিখবেন কিভাবে সেটা একটু পর আলোচনা করছি।
*****
বিভিন্ন সাম্প্রতিক ইস্যুর একটা লিস্ট করে ফেলুন (যেগুলো ইদানীং খুব আলোচিত হচ্ছে):
যেমন:
. ব্রেক্সিট ইইউ এর ভবিষ্যত;
. মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন ভবিষ্যত আন্তর্জাতিক রাজনীতি;
. ভবিষ্যত মার্কিন পররাষ্ট্রনীতি;
. দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক গতিধারা (দক্ষিণ চীন সাগর সমস্যা, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্ট ব্যাংক, ব্রিকস ইত্যাদি।)
. মধ্যপ্রাচ্য সংকট
. অান্তর্জাতিক সন্ত্রাসবাদ
. নিরস্ত্রীকরণ
অর্থ্যাৎ, আপনার চোখে সমসাময়িক যেসব ইস্যু গুরুত্বপূর্ণ মনে হয় সেগুলোই পড়বেন। উপরের লিন্ট কোন সাজেশন নয়, একটি ধারনা মা্ত্র। এই মুহূর্তে আপনার চেয়ে ভাল সাজেশন আর কেউ তৈরী করতে পারবেনা।
যেভাবে যতটুকো লিখব:
....................­....................­..
এনালাইটিক্যাল প্রশ্নগুলো সাধারনত (৩৫ ৩৬ বিসিএসগুলোর আলোকে) এমন হয়:
...........
কোন বিষয়ের/ উদ্যোগের/ সংকটের গুরুত্বপূর্ণ দিকগুলো আলোচনা করুন
...........
কোন বিষয়ের পক্ষে/বিপক্ষে যুক্তিগুলো আলোচনা করুন
...........
কোন সমস্যা/ বিষয়/ ঘটনা/নীতি/ পলিসি/সংকট ইত্যাদির প্রকৃতি আলোচনা করুন।
এখানে সৃজনশীল লেখনীর মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন সবার চেয়ে অনেক বেশী নম্বর!
এজন্য একটি কমন কাঠামো অনুসরন করুন:
পটভূমি: বিষয়ের ব্যকগ্রাউন্ড, সূচনা, ক্রমানুসারে তার বিবর্তন বর্তমান পরিস্থিতি সংক্ষেপে আলোচনা করুন।
পক্ষে/বিপক্ষে যুক্তি দিতে বলা হলে:
....................­....................­.........
প্রথমে পক্ষে বলতে বলা হলে বিপক্ষ বলা শুরু করুন এবং বলুন যে সাধারণত এই এই যুক্তিতে বিষয়ের বিপক্ষে সাধারণত কথা বলা হয়।.................­.....তারপর একটা শক্তিশালি যুক্তি দিয়ে শুরু করুন আপনার পক্ষের নিজস্ব পাল্টা যুক্তি। আপনার যুক্তিগুলো যেন বিপক্ষের যুক্তিগুলোকে খন্ডন করে এবং যুক্তিগুলো থেকে শাণিত হয়।
অবশেষে একটা মধ্যাবস্থানমূলক কথা বলে পরিশেষে আপনার যুক্তিগুলোই যে ঠিক তা উল্লেখ করুন।
কোন নীতি/বিষয়/পলিসিসংকট ইত্যাদির প্রকৃতি আলোচনা করতে বলা হলে:
.................­....................­....................­....................­......
অবশ্যই প্রথমে পটভূমি আলোচনা করবেন।
পরবর্তীতে বিষয়টি নিয়ে বর্তমান অবস্থা তথ্যসহ বর্ণনা করুন। এক্ষেত্রে তথ্যই প্রধান হাতিয়ার।
তারপর,
আপনি বিষয় নিয়ে ভবিষ্যত গতি-প্রকৃতি কী হতে পারে আলোচনা করুন।
অবশেষে,
কোন পরামর্শ থাকলে বিনয়ীভাবে তা প্রকাশ করুন লেখনীর মাধ্যমে। আপনি কখনই বলবেন না যে এগুলোই সমাধান। কেবল বলবেন এমন কিছু পদক্ষেপ গ্রহন করলে এমন ফলাফল আমরা প্রত্যাশা করতে পারি বা করা যেতে পারে।
কোন বিষয়ের/ উদ্যোগের/ সংকটের গুরুত্বপূর্ণ দিকগুলো আলোচনা করতে বলা হলে:
.........­....................­....................­....................­...............
পটভূমি
তারপর,
বর্তমান পরিস্থিতি তথ্যসহ।
তারপর,
সেটার ইতিবাচক নেতিবাচক দিকসমূহ আলোচনা করুন।
অত:পর,
ভবিষ্যৎ গতি-প্রকৃতি আলোচনা করুন।
অবশেষে,
কিছু মন্তব্য করে লেখা শেষ করুন।
==========
গুরুত্বপূর্ণ প্রশ্ন
==========
লিখিত প্রস্তুতি আন্তর্জাতিক Empirical Issues
--------------------------------------------
১। কাশ্মীর সমস্যার ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করুন। কাশ্মীর সমস্যার প্রতিক্রিয়া আলোচনা করুন।
২। ভারত পাকিস্তান সম্পর্কের বর্তমান ভবিষ্যৎ মূল্যায়ন করুন।
৩। যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ভবিষ্যৎ সম্পর্ক কি হতে পারে? ডোনাল্ড ট্রাম্প কিম জং উনের সাম্প্রতিক আলোচনার টেবিলে বসা বিশ্বের জন্য মঙ্গলজনক-আলোচনা করুন।
৪। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ মায়ানমারের সম্পর্কের ভবিষ্যৎ আলোচনা করুন।
৫। রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের ভূমিকা আলোচনা করুন।
৬। ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস আলোচনা করুন। ফিলিস্তিনিদের উপর ইসরাইলের বর্বরতার বর্ণনা দিন।
৭। মধ্যপ্রাচ্যে কাতার সমস্যা আলোচনা করুন।
৮। সৌদি আরব ইরানের মধ্যে সম্পর্ক আলোচনা করুন।
৯। মুসলিম বিশ্বের নেতৃত্বে এখন তুরস্ক।- আলোচনা করুন।
১০। মার্কিনিদের সাথে রাশিয়া-চীন-ইরান জোটের সম্পর্কের রূপরেখা আলোচনা করুন।
১১। বাংলাদেশ ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উপাদানগুলো আলোচনা করুন। সম্পর্ক সুদৃঢ় করতে তিস্তা চুক্তির প্রয়োজনীয়তা আলোচনা করুন।
১২। মানবাধিকার রক্ষায় জাতিসংঘের সফলতা ব্যর্থতা আলোচনা করুন।
১৩। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা বাড়ানোর ব্যাপারে আপনার মতামত প্রদান করুন।
১৪। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নারী পুলিশের সাম্প্রতিক অংশগ্রহণ - একটি মাইলফলক আলোচনা করুন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের কর্মসূচিতে অন্যতম প্রধান অংশগ্রহণকারী দেশ হিসেবে বাংলাদেশের ভূমিকা মূল্যায়ন করুন।
১৫। সার্কের সফলতা ব্যর্থতা আলোচনা করুন।
১৬। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতিসংঘ গৃহীত এজেন্ডা সমূহ আলোচনা করুন। বিশ্বের বৃহৎ শক্তিগুলোর ভূমিকা বিশ্লেষণ করুন।
১৭। চীন আমেরিকার বাণিজ্য যুদ্ধের ফলাফল কি হতে পারে এবং বাংলাদেশের অর্থনৈতিতে এর প্রভাব আলোচনা করুন।
এই প্রশ্নগুলো হুবহু আসবে তা না, তবে এই টপিক রিলেটেড প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। অন্তত একবার চোখ বুলিয়ে নিন কাজে আসতে পারে।
==============
. প্রবলেম_সলভিং:
==============
প্রথমে পটভূমি
তারপর,
এটার বর্তমান অবস্থা।
তারপর,
বিষয়টির তীব্রতা বিশ্ব-রাজনীতি/ বিশ্ব-সভ্যতায় এর প্রভার কতটা তা আলোচনা করুন।যেমন: মধ্যপ্রাচ্য সংকট বিশ্ব-রাজনীতির মেরুকরণ বাড়িয়ে দিচ্ছে যা বিশ্বের সামগ্রিক উন্নয়নকে বাধাগ্রস্থ করছে। এর বিগত কয়েক দশকের প্রভাবও আলোচনা করে নিন।
তারপর,
সমস্যা সমাধানে কী কী উদ্যোগ নেয় হয়েছে সেগুলো সংক্ষেপে আলোচনা করুন।
তারপর,
উদ্যোগসমূহ কেন সফল হয়নি তা আলোচনা করুন।
তারপর,
আপনার প্রস্তাবনাগুলো দিন যা এই সমস্যার সমাধান ঘটাতে পারে।
তারপর,
কিছু যুক্তি দিন যে কেন আপনার এই পদ্ধতিগুলোই এই সমস্যার সমাধান দিতে পারে।
সবশেষে,
আপনার প্রস্তাবিত সমাধান পদ্ধতির সীমাবদ্ধতাসমূহ আলোচনা করুন।
বি.দ্র:
লেখনী হতে হবে পত্রিকার কলাম লেখকদের মত ভাষাগতভাবে মাধূর্য্যপূর্ণ, যুক্তিতে শাণিত তথ্যে ভরপূর।
পুনশ্চ:
মনে রাখবেন ১০০ নম্বর ৯০০ নম্বরের মতো একটি তীব্র প্রতিযোগীতামূলক পরীক্ষায় হেলার বিষয় নয়।
======================
শুভ কামনা সকলের জন্য।

No comments:

Post a Comment