বিসিএস লিখিত প্রস্তুতি নির্দেশনা
নরমালি প্রিলি পরীক্ষার ১মাস পর রেজাল্ট হয় আর রিটেন পরীক্ষা হয় প্রিলি রেজাল্টের ৩-৪ মাস পর । সুতরাং এখনও প্রায় পাঁচ মাস আছে... । এই ৪-৫মাস কীভাবে পড়বেন?
এই পাঁচ মাসকে দুই ভাগে ভাগ করুন। প্রথম তিনমাস শুধু ইংরেজি, গনিত, বিজ্ঞান আর বাংলা গ্রামার এবং সাহিত্য নিয়ে পড়াশোনা করুন।
বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী এখন একদম ধরবেন না। বই-ও কিনবেন না। পেপার পড়ারও দরকার নেই। এই তিনমাসের ভেতর বিভিন্ন গ্রুপে দেখবেন নানা টপিকস, পেপার কাটিং করা হয়েছে- সেগুলা একবারে কালেক্ট করে শেষ দুই মাসে পড়ে ফেলবেন। তাছাড়া প্রতিটি বড় পেপারের e-version আছে, দুই দিন সময় নিয়ে আপনি নিজেই তিন মাসের সম্পাদকীয়, বাংলাদেশ ও আন্তর্জাতিক ইস্যু পড়ে ফেলতে পারবেন। বাংলা এবং ইংরেজি রচনাও বাংলাদেশ ও আন্তর্জাতিক পড়ার সময় হয়ে যাবে।
আগামী তিন মাস যা যা করবেন--
প্রতিদিনের করনীয়
- প্রতিদিন ১ ঘণ্টা ইংরেজি (গ্রামারের রুলস এবং ভোকাবুলারি মুখস্থ) বাধ্যতামূলক ভাবে পড়বেন, বেশি পারলে ভালো
- প্রতিদিন অন্তত একটা বাংলা টু ইংরেজি এবং ইংরেজি টু বাংলা ট্রান্সলেশন করবেন
- প্রতিদিন ২ পৃষ্ঠা ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করবেন বাধ্যতামূলক ভাবে
- প্রতিদিন অন্তত ২ ঘণ্টা গনিত প্র্যাকটিস করবেন

সপ্তাহে করনীয়
- সপ্তাহে এক দিন অন্তর অন্তর বিজ্ঞান পড়বেন
- সপ্তাহে অন্তত দুইদিন বাংলা সাহিত্য এবং দুই দিন বাংলা গ্রামার পড়বেন !
- সপ্তাহে এক দিন অন্তর অন্তর বিজ্ঞান পড়বেন
- সপ্তাহে অন্তত দুইদিন বাংলা সাহিত্য এবং দুই দিন বাংলা গ্রামার পড়বেন !
আগামী তিন মাসে ইংরেজি, গনিত, বিজ্ঞান আর বাংলা গ্রামার এবং সাহিত্য পড়া শেষ হলে, পরের দুই মাস এই গুলা রিভিশন দিতে থাকবেন এবং পাশাপাশি বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়াবলী পড়বেন !
এখন নিজের মতো করে রুটিন সাজিয়ে পড়তে বসে যান!
No comments:
Post a Comment