ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, কাগমারী সম্মেলন, ছয় দফা , আগরতলা ষড়যন্ত্র মামলা, গণ অভ্যুত্থান ও ১৯৭০ এর নির্বাচন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
=====================================
☞ প্রথম বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে - ১৮৮ টি দেশ।
=====================================
☞ প্রথম বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে - ১৮৮ টি দেশ।
☞ ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি ছিল - বৃহস্পতিবার।
☞ ১৯৪৮ থেকে ১৯৫২ সাল পর্যন্ত ভাষা দিবস পালন করা হতো - ১১ মার্চ।
☞ আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট অবস্থিত - সেগুনবাগিচায়।
☞ জাতিসংঘের মহাসচিব কফি আনানের উপস্থিতিতে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন - শেখ হাসিনা, ২০০১ সালে।
☞ আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট উদ্বোধন করা হয় - ২০১০ সালের ২১ ফেব্রুয়ারি।
☞ বাংলা ভাষা প্রচলন আইন জারী হয় - ১৯৮৭ সালে।
☞ ভাষা শহীদদের স্মরণে বাংলা একাডেমিতে নির্মিত ভাস্কর্য ‘মোদের গরব' এর ভাস্কর - অখিল পাল।
☞ রবীন্দ্র ও রোকেয়া চত্ত্বর, নজরুল চত্ত্বর ও নজরুল মঞ্চ অবস্থিত - বাংলা একাডেমিতে।
☞ যুক্তফ্রন্ট গঠিত হয় - ৪ ডিসেম্বর, ১৯৫৩ সালে।
☞ যুক্তফ্রন্ট ১৯৫৪ সালের নির্বাচনে অংশ নেয় - ২১ দফা নিয়ে।
☞ ২১ দফার প্রথম দফা ছিল - রাষ্ট্রভাষা বাংলা।
☞ যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল - নৌকা।
☞ যুক্তফ্রন্ট এর দল ছিল - ৪টি। যথা - আওয়ামী মুসলীম লীগ (মাওলানা ভাসানী), কৃষক প্রজা পার্টি (এ কে ফজলুল হক), নেজামে ইসলাম (মাওলানা আতাহার আলী), গণতন্ত্রী দল (হাজী দানেশ)।
☞ ১৯৫৪ সালের নির্বাচনে ৩০৯ টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট লাভ করে - ২২৩ টি।
☞ যুক্তফ্রন্ট সরকার গঠিত হয় - শেরে বাংলার নেতৃত্বে।
☞ ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচনের পর পূর্ব বাংলার মূখ্যমন্ত্রী হয়েছিলেন - শেরে বাংলা এ কে ফজলুল হক।
☞ যুক্তফ্রন্ট মন্ত্রীসভা গঠন করে - ৩ এপ্রিল, ১৯৫৪ সালে।
☞ যুক্তফ্রন্ট মন্ত্রীসভা ভেঙ্গে দেয়া হয় - ১৯৫৪ সালে (মাত্র ৫৬ দিনের মাথায়)।
☞ ১৯৫৬ সালের কোয়ালিশন সরকারের মন্ত্রীসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দপ্তরের মন্ত্রী ছিলেন - কৃষি ও পল্লী উন্নয়ন।
☞ সন্তোষের কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয় - ১৯৫৭ সালের ৭ ফেব্রুয়ারি।
☞ কাগমারী সন্মেলনে সভাপতিত্ব করেন - মাওলানা ভাসানী।
☞ কাগমারী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন - হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
☞ মাওলানা ভাসানী পাকিস্তানকে আস সালামু আলাইকুম জানান যে সম্মেলনে - কাগমারী সম্মেলন।
☞ মাওলানা ভাসানী আওয়ামীলীগ ত্যাগ করে ন্যাপ গঠন করেন - ১৯৫৭ সালে।
☞ পাকিস্তানে সামরিক শাসন জারি করা হয় - ১৯৫৮ সালে।
☞ পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করেন - ইস্কান্দর মির্জা।
☞ আইয়ুব খানকে প্রধান সামরিক শাসনকর্তা নিয়োগ দেন - ইস্কান্দর মির্জা।
☞ আইয়ুব খান নিজেকে পাকিস্তানের স্ব-নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেন - ১৯৫৮ সালে।
☞ আইয়ুব খান সামরিক শাসন প্রত্যাহার করেন - ১৯৬০ সালে।
☞ আইয়ুব খান কর্তৃক মৌলিক গণতন্ত্র চালু হয় - ১৯৬০ সালে।
☞ ১৯৬৬ সালের ছয় দফা ঘোষণা করা হয় - ৩ বার (৫ ফেব্রুয়ারি, ১৩ ফেব্রুয়ারি ও ২৩ মার্চ)।
☞ ছয় দফা ঘোষণা করেন - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
☞ ছয় দফার প্রথম দফা - পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন।
☞ ছয় দফা রচিত হয় - লাহোর প্রস্তাবের ভিত্তিতে।
☞ আনুষ্ঠানিকভাবে ছয় দফা ঘোষিত হয় - ২৩ মার্চ ১৯৬৬ সালে লাহোরে।
☞ বিরোধী দলের সম্মেলনে ছয় দফা ঘোষণা করা হয় - ১৩ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে।
☞ ছয় দফা সম্বলিত প্রথম পুস্তিকার নাম - আমাদের বাঁচার দাবী ৬ দফা কর্মসূচী।
☞ বাঙালি জাতির মুক্তির সনদ বা পূর্ব পাকিস্তানের ম্যাগনাকার্টা বলা হয় - ৬ দফাকে।
☞ ছয় দফা দিবস - ৭ ই জুন।
☞ আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় - ১৯৬৮ সালের ৩ জানুয়ারি।
☞ আগরতলা ষড়যন্ত্র মামলার অফিসিয়াল নাম ছিল - রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য।
☞ আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামী ছিল - ৩৫ জন।
☞ আগরতলা ষড়যন্ত্র মামলার ১ নং আসামী ছিলেন - শেখ মুজিবুর রহমান।
☞ শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয় - ১৮ জানুয়ারি, ১৯৬৮ সালে।
☞ আগরতলা ষড়যন্ত্র ফাঁস করে দেন - আমির হোসেন।
☞ আগরতলা ষড়যন্ত্র মামলা বিচারের জন্য গঠিত বিশেষ আদালতের বিচারপতি ছিলেন - এস.এ রহমান।
☞ শেখ মুজিবের পক্ষ থেকে আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা করেন - স্যার টমাস উইলিয়ামসন।
☞ আগরতলা ষড়যন্ত্র মামলার ১৭ নং আসামী সার্জেন্ট জহুরুল হককে ঢাকা সেনানিবাসে গুলি করে হত্যা করা হয় - ১৫ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে।
☞ আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় - ২২ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে।
☞ আগরতলা ষড়যন্ত্র মামলার ছাত্র-জনতার শ্লোগান ছিল - জেলের তালা ভাঙ্গবো শেখ মুজিবকে আনবো।
☞ শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয় - ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে।
☞ শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেন - তোফায়েল আহমেদ।
☞ শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়েছিল - রেসকোর্স ময়দানে।
☞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র আসাদ নিহত হয় - ২০ জানুয়ারি, ১৯৬৯ সালে।
☞ শহীদ আসাদ দিবস পালিত হয় - ২০ জানুয়ারি।
☞ আসাদের স্মরণে ‘আসাদের শার্ট ' কবিতাটি লিখেন - শামসুর রাহমান।
☞ নবকুমার ইন্সটিটিউট এর ছাত্র মতিউর নিহত হয় - ২৪ জানুয়ারি, ১৯৬৯ সালে।
☞ গণ অভ্যুত্থান দিবস - ২৪ জানুয়ারি।
☞ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুজ্জোহা কে হত্যা করা হয় - ১৮ ফেব্রুয়ারি, ১৯৬৯।
☞ গণ অভ্যুত্থানকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন - মোনায়েম খান।
☞ সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় - ১৯৬৯ সালের ৫ জানুয়ারি।
☞ সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ১১ দফা কর্মসূচী গ্রহণ করে - ১৯৬৯ সালের জানুয়ারি মাসে।
☞ ১১ দফার অন্তর্ভুক্ত ছিল - ৬ দফা।
☞ পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ নামকরণ করা হয় - ৫ ডিসেম্বর, ১৯৬৯ সালে।
☞ বাংলাদেশ নামকরণ করেন - শেখ মুজিবুর রহমান।
☞ শেখ মুজিবকে বাংলাদেশের জাতির জনক ঘোষণা করা হয় - ৩ মার্চ ১৯৭১ সালে।
☞ শেখ মুজিবকে জাতির জনক ঘোষণা করেন - আ.স.ম আব্দুর রব।
☞ শেখ মুজিবকে জাতির জনক ঘোষণা করা হয় - পল্টন ময়দানে।
☞ পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় - ৭ ডিসেম্বর, ১৯৭০ সালে।
☞ জাতীয় পরিষদের মোট আসন - ৩০০ + ১৩ = ৩১৩ টি।
☞ পাকিস্তান জাতীয় পরিষদে আওয়ামীলীগ লাভ করে - ১৬০ + ৭ = ১৬৭ টি।
☞ জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ পশ্চিম পাকিস্তান থেকে কোন আসন লাভ করেনি।
☞ জাতীয় পরিষদ নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টি লাভ করে - ৮৮ টি আসন।
☞ পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় - ১৭ ডিসেম্বর, ১৯৭০ সালে।
☞ পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচনে মোট আসন - ৩০০ + ১০ = ৩১০ টি।
☞ পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচনে আওয়ামীলীগ লাভ করে - ২৮৮ + ১০ = ২৯৮ টি।
No comments:
Post a Comment