সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আগামী #শনিবার রাত সাড়ে দশটায় বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বইয়ের প্রথম পাঁচ অধ্যায়ের উপর পরীক্ষা হবে। আশাকরি আপনারা প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু বইটি কিভাবে পড়লে আপনি অনেক বেশি লাভবান হবেন এ নিয়ে কয়েকটি টিপস্ তুলে ধরছি।
#প্রথমবার, জাস্ট প্রবন্ধ পড়ার মত করে জানার স্পৃহা নিয়ে একবার পড়ে ফেলুন।
#দ্বিতীয়বার, সতর্ক দৃষ্টিতে পড়ুন। এই ধাপে আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় এমন লাইনগুলোর প্রতি বেশী মনোযোগী হোন।
#তৃতীয়বার, এ ধাপে বাজারের একটি সাধারণ জ্ঞানের বই থেকে এই টপিক রিলেটেড চ্যাপ্টারটি পড়ে ফেলুন। সাথে previous year এর প্রশ্নগুলো ভালো করে পড়ুন। এবার মূল পাঠ্য বইয়ে ফিরে আসুন। এবার আপনার কাজ হলো, পাঠ্য বইটি তৃতীয় বারের মত পড়ারর সময় কালার পেন ব্যবহার করুন। কালার পেনের কাজ কি হবে? বলছি- এবার পাঠ্য বই পড়তে গিয়ে আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হওয়া ও বিগত সালের প্রশ্নের ভিত্তিতে গুরুত্বানুসারে #বেশি গুরুত্বপূর্ণ #গুরুত্বপূর্ণ #কমগুরুত্বপূর্ণ এই তিন লেবেলে লাইনগুলো ভিন্ন ভিন্ন কালার পেনে দাগিয়ে আলাদা করে ফেলুন।
সবশেষে উপরোক্ত ধাপের ভিত্তিতে আপনি একটি নোট তৈরি করে ফেলুন। নোট তৈরিতে আরো একটি বিষয় মাথায় রাখুন, কোন গুরুত্বপূর্ণ তথ্য যদি পাঠ্য বইয়ে না থাকে সেটিও নোট তৈরির সময় যুক্ত করে ফেলুন। ব্যাস্, এবার আপনার নোটটি হবে বাজারের সেরা নোট!
নোট তৈরি করতে গিয়ে আপনার লাভঃ
১। পড়ার অভ্যাস তৈরি হওয়া
২। গাইড বইয়ের নির্ভশীলতা কমানো
৩। লেখার দক্ষতা উন্নত হওয়া, যা রিটেনে কাজে আসবে।
৪। ঘাটাঘাটি করতে গিয়ে একটি চমৎকার অভিজ্ঞতা লাভ, যা পড়া মনে রাখতে সুবিধে হবে।
৫। সবশেষে আপনার একটি সবার চেয়ে ভিন্ন উপরকরণ লাভ হল।
১। পড়ার অভ্যাস তৈরি হওয়া
২। গাইড বইয়ের নির্ভশীলতা কমানো
৩। লেখার দক্ষতা উন্নত হওয়া, যা রিটেনে কাজে আসবে।
৪। ঘাটাঘাটি করতে গিয়ে একটি চমৎকার অভিজ্ঞতা লাভ, যা পড়া মনে রাখতে সুবিধে হবে।
৫। সবশেষে আপনার একটি সবার চেয়ে ভিন্ন উপরকরণ লাভ হল।
পড়তে থাকুন। অাল্লাহ ভরসা।
No comments:
Post a Comment