ওয়াটার গেট কেলেঙ্কারি লিখিত/প্রিলি সহায়ক - Jobs Study

Reliable and trusted site, most common questions for competitive exam-BCS Exam Preparation, Bank Exam Preparation, Govt Job Preparation, Private Jobs, NTRCA Exam Question Solution, University Admission Question, Non Cadre Exam Preparation, Primary School Teacher Exam Questions and Answer.

https://www.toprevenuegate.com/uy05hjthep?key=787ad49ab5c48d1e4b289e61ff5d6eae

Wednesday, May 8, 2019

ওয়াটার গেট কেলেঙ্কারি লিখিত/প্রিলি সহায়ক



মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের এক কলঙ্কজনক অধ্যায় হলো ওয়াটার গেট কেলেঙ্কারি। ১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিক্সন।যেহেতু চার বছর পর পর মার্কিন Presidential Election হয়,তাই ১৯৭২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে আবার দ্বিতীয় মেয়াদে মনোনয়ন লাভ করেন রিচার্ড নিক্সন।প্রতিদ্বন্দ্বীর রনকৌশল জানা থাকলে যুদ্ধে তাকে সহজেই পরাজিত করা যায়।তাই নিক্সন ডেমোক্রেটদের নির্বাচনী কৌশল চুরিকরার জন্য এই পদক্ষেপ গ্রহণ করেন।

ওয়াশিংটন ডি সি তে একটি বানিজ্যিক ভবন হলো Water Gate Complex(WGC). এই ভবনে ছিলো ডেমোক্রেটদের প্রধান কার্যালয়।নির্বাচনকে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দলেরই কার্যালয় থাকে উৎসবমূখর এবং অনেক গুরুত্বপূর্ণ কলাকৌশল নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
.
১৭ জুন ১৯৭২ সালে রিচার্ড নিক্সনের পাঁচজন দোসর গোপনে ডেমোক্রেট দলের অফিসে বেশ কিছু Electric Device রেখে আসে যা দ্বারা কথাবার্তা রেকর্ড করা যায়।আর এভাবেই ডেমোক্রেটদের নির্বাচনী কলাকৌশল জেনে তার Counter কলাকৌশল কাজে লাগিয়ে রিচার্ড নিক্সন দ্বিতীয় মেয়াদে President বনে যান।ভালোই চলছিলো বেচারার কিন্তু বেচারার গলার কাঁটা হয়ে দাড়ালো ওয়াশিংটন পোস্ট পত্রিকার দুইজন সাংবাদিক যাদের একজন হলেন বব উডওয়ার্ড এবং অন্যজন হলেন কার্ল বার্নস্টেইন। তারা রিচার্ড নিক্সনের এই অপকর্ম উদ্ধার করতে সক্ষম হন এবং ওয়াশিংটন পোস্ট পত্রিকার তৎকালীন নির্বাহী বেঞ্জামিন ব্রাডলির নির্দেশে প্রচার চালিয়ে যান।যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে রিপাবলিকান ও নিক্সনের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে এবং মার্কিন কংগ্রেস সিদ্ধান্ত নেয় যদি নিক্সন ক্ষমতা ধরে রাখতে চান তবে তাকে অভিশংসন (Impeachment) করা হবে।যখন অভিশংসনের চুড়ান্ত পর্যায় তখন রিচার্ড নিক্সন মনে করলেন এ পর্যন্ত অনেক মার্কিন প্রেসিডেন্ট অভিশংসনের মুখোমুখি হলেও শেষ পর্যন্ত তারা রেহাই পেয়ে গেছেন।কিন্তু আমিই হয়তো একমাত্র প্রেসিডেন্ট হতে যাচ্ছি যে অভিশংসনের হাত থেকে রেহাই পাবে না । তাই সবকিছু মাথায় রেখে রিচার্ড নিক্সন ৯আগস্ট,১৯৭৪ সালে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন।ইতিহাসে এই ঘটনাটিই ওয়াটার গেট কেলেঙ্কারি।

.
পরবর্তীতে এই ঘটনার উপর' All the Presidents Men' নামে একটি সিনেমাও তৈরী করা হয়েছে।

No comments:

Post a Comment