.
১। মোবাইল কোর্ট সর্বোচ্চ কত বছর দণ্ড দিতে পারে? [৩০ তম বিসিএস ভাইভা]
উত্তরঃ ২ বছর।
২। বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলা ছিলো?
উত্তরঃ ৫৮খ – ৫৮ঙ।
৩। ‘জননী সাহসিকা’ কে? [৩০ তম বিসিএস ভাইভা]
উত্তরঃ কবি সুফিয়া কামাল।
৪। ‘সাঁঝের মায়ার কবি’ কে? [৩০ তম বিসিএস ভাইভা]
উত্তরঃ কবি সুফিয়া কামাল।
৫। ‘দ্রোহ ও তারুণ্যের কবি’ বলা হয় কাকে? [৩০ তম বিসিএস ভাইভা]
উত্তরঃ রুদ্র মুহম্মদ শহিদুল্লাহকে।
৬। পশ্চিমবঙ্গের বর্তমান ক্ষমতাসীন পার্টির নাম কী? [৩০ তম বিসিএস ভাইভা]
উত্তরঃ তৃণমূল কংগ্রেস।
৭। বাংলাদেশে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়িত হয় কখন? [৩০ তম বিসিএস ভাইভা]
উত্তরঃ ১৯৭৩ এর জুলাইয়ে।
৮। মেট্রোপলিটন পুলিশের নেতৃত্ব দানকারী পুলিশ কমিশনার পুলিশের কোন পদমর্যাদার অধিকারী?
উত্তরঃ DIG (Deputy Inspector General)
৯। বিশ্ব ডাক দিবস কবে? [৩০ তম বিসিএস ভাইভা]
উত্তরঃ ৯ অক্টোবর।
১০। সর্বপ্রথম ডাক টিকেট চালু করে কোন দেশ? [৩০ তম বিসিএস ভাইভা]
উত্তরঃ যুক্তরাজ্য।
১১। ‘ক্যাস্টিং ভোট’ কী? [৩৭ তম প্রিলিমিনারি ২০১৬] [৩১ তম বিসিএস ভাইভা]
উত্তরঃ সংসদে স্পিকারের ভোটকে ’ক্যাস্টিং ভোট’ বলে।
১২। সরকারি বিল কাকে বলে? [৩১ তম বিসিএস ভাইভা]
উত্তরঃ সংসদে মন্ত্রীদের দ্বারা উত্থাপিত বিলকে সরকারি বিল বলে। অন্যদিকে, সংসদে এম. পি দের দ্বারা উত্থাপিত বিলকে বেসরকারি বিল বলে।
১৩। ‘মুজিব’ কথাটি সংবিধানের কোথায় কোথায় আছে? [৩১ তম বিসিএস ভাইভা]
উত্তরঃঅনুচ্ছেদ ৪ (ক), অনুচ্ছেদ ১৫০, তফসিল-৫, তফসিল-৬ ও তফসিল-৭।
১৪। প্রশাসনিক ট্রাইব্যুনাল কী? [৩১ তম বিসিএস ভাইভা]
উত্তরঃ এমন একটি ট্রাইব্যুনাল যেখানে সরকারি চাকরিতে কর্মরত কর্মকর্তাদের চাকরি সম্পর্কিত বিভিন্ন অভিযোগ আমলে নেয়া হয়। সংবিধানের ১১৭ নং অনুচ্ছেদে এ সম্পর্কে বলা আছে।
১৫। ’ফ্লোর ক্রসিং’ কী? [৩১ তম বিসিএস ভাইভা]
উত্তরঃ কোনো সংসদ সদস্য যদি সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দেয় বা দল থেকে পদত্যাগ করে তবে সংসদে তার আসন শূন্য বলে গণ্য হবে। একে ফ্লোর ক্রসিং বলে।
১৬। সংবিধানের পঞ্চম সংশোধনীর বিষয়বস্তু কী ছিলো? [৩১ তম বিসিএস ভাইভা]
উত্তরঃ ইনডেমনিটি বা দায়মুক্তি অধ্যাদেশ বৈধ করা ও ধর্মনিরপেক্ষতা বিলুপ্ত করা।
১৭। এ পর্য্ন্ত কত বার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে? [৩১ তম বিসিএস ভাইভা]
উত্তরঃ ৫ বার। ১৯৭৪, ১৯৮১, ১৯৮৭, ১৯৯০ ও ২০০৭ সালে।
১৮। বাংলাদেশের ইতিহাসে সংবিধান স্তগিত করা হয় কতবার? [৩১ তম বিসিএস ভাইভা]
উত্তরঃ ৩ বার। ১৯৭৫ থেকে ১৯৭৯, ১৯৮২ থেকে ১৯৮৬ ও ৬ থেকে ৯ ডিসেম্বর ১৯৯০।
১৯। সংবিধান এবং সংসদের মধ্যে কার অবস্থান উপরে? [৩১ তম বিসিএস ভাইভা]
উত্তরঃ সংবিধান।
২০। সংবিধানে প্রথম ও শেষ স্বাক্ষরকারী কে কে? [৩১ তম বিসিএস ভাইভা]
উত্তরঃ
প্রথম -- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
শেষ—সদরউদ্দীন আহমেদ।
No comments:
Post a Comment