পত্রিকা থেকে সংগৃহীত (২০ মার্চ, ২০২০)_সাধারণ_জ্ঞান - Jobs Study

Reliable and trusted site, most common questions for competitive exam-BCS Exam Preparation, Bank Exam Preparation, Govt Job Preparation, Private Jobs, NTRCA Exam Question Solution, University Admission Question, Non Cadre Exam Preparation, Primary School Teacher Exam Questions and Answer.

https://www.toprevenuegate.com/uy05hjthep?key=787ad49ab5c48d1e4b289e61ff5d6eae

Monday, March 23, 2020

পত্রিকা থেকে সংগৃহীত (২০ মার্চ, ২০২০)_সাধারণ_জ্ঞান


#বাংলাদেশ বিষয়াবলী
০১. করোনাভাইরাস মোকাবেলায় দেশের প্রথম লকডাউন এলাকা কোনটি?
উত্তরঃ শিবচর, মাদারীপুর।
## গত ১৯ মার্চ শিবচর উপজেলা প্রশাসন এই এলাকাটি লকডাউন করে দেন।
০২. করোনাভাইরাস সংক্রমণ অবস্থা প্রকাশের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত কোন স্তরে আছে বাংলাদেশ?
উত্তরঃ দ্বিতীয়।
## কমিউনিটি পর্যায় অর্থাৎ স্থানীয় জনগোষ্ঠীর দ্বারা সংক্রমিত হলে বাংলাদেশ চলে যাবে তৃতীয় স্তরে।
০৩. দেশের আলোচিত তনু হত্যাকান্ড কবে সংঘটিত হয়?
উত্তরঃ ২০ মার্চ, ২০১৬.
০৪. বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি দেশে জরুরী অবস্থা ঘোষণা করেন?
উত্তরঃ ১৪১ (ক) নং অনুচ্ছেদ।
০৫. ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্ক কোথায় অবস্থিত?
উত্তরঃ চকরিয়া, কক্সবাজার।
০৬. ঔষধ প্রশাসন অধিদপ্তরের বর্তমান মহাপরিচালকের নাম কী?
উত্তরঃ মেজর জেনারেল মাহবুবুর রহমান।
## মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বর্তমান পরিচালক
এ এফ এম মাসুম রব্বানী।
০৭. বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি কে?
উত্তরঃ মো. জিল্লুর রহমান।
## দায়িত্ব গ্রহণ
১২ ফেব্রুয়ারি, ২০০৯.
## বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশের ২০তম রাষ্ট্রপতি।
০৮. সম্প্রতি দেশের কোথায় সবচেয়ে বড় পিরামিড আকৃতির প্রত্নতাত্ত্বিক স্তূপের সন্ধান পাওয়া গেছে?
উত্তরঃ নাটেশ্বর, টঙ্গিবাড়ী, মুন্সিগঞ্জ।
০৯. জুতা আবিষ্কার কবিতাটি কার লেখা?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
১০. বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী সরকারি সংস্থার নাম কী?
উত্তরঃ Bangladesh Securitizes and Exchange Commission (BSEC).
## বর্তমান চেয়ারম্যান – এম খাইরুল হোসেন।
১১. ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) এর আকার কত?
উত্তরঃ ১ লাখ ৯২ হাজার ৯২১ কোটি টাকা।
## মূল আকার ছিল – ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকা।
## সংশোধিত এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে – স্থানীয় সরকার বিভাগ (৩০ হাজার ৫৮৯ কোটি টাকা)।
১২. দেশে বর্তমানে কতটি ব্যাংক Mobile Financial Services (MFS) বা মোবাইলে ব্যাংকিং সেবা দিচ্ছে?
উত্তরঃ ১৬টি।
## দেশে মোট
- এটিএম বুথ – ১০ হাজার ৯৬১টি।
- পয়েন্ট অফ সেলস (পিওএস) – ৬০ হাজার ৪৭৪টি।
- ডেবিট কার্ড – ১ কোটি ৪৬ লাখ।
- ক্রেডিট কার্ড – ১৫ লাখ ৪৬ হাজার।
#আন্তর্জাতিক বিষয়াবলী
০১. ইতালিতে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি কবে শনাক্ত করা হয়?
উত্তরঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২০.
০২. কত সালে জিকা ভাইরাসের প্রথম সংক্রমণ দেখা যায়?
উত্তরঃ ২০১৫ সালে।
০৩. সম্প্রতি করোনাভাইরাসের টিকা আবিষ্কার ও পরীক্ষামূলক প্রয়োগ করেছে কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ মডার্না থেরাপিটিক্স, যুক্তরাষ্ট্র।
০৪. জাপানের তৈরি কোন ওষুধটি করোনাভাইরাস চিকিৎসায় কার্যকরী বলে জানিয়েছে চীনা স্বাস্থ্য সংস্থা?
উত্তরঃ ফাভিপিরাভি।
## প্রস্তুতকারক – টয়ামা কেমিক্যালস, জাপান।
০৫. ‘কোরিয়ার দেলা সেরা’ কোন দেশের প্রভাবশালী পত্রিকা?
উত্তরঃ ইতালি।
০৬. কাকে মিয়ানমারের ‘জাতির পিতা’ বলা হয়?
উত্তরঃ জেনারেল অং সান।
## বর্তমান নেত্রী অং সান সু চীর পিতা।
## নিহত – ১৯৪৭ সালে।
০৭. মিয়ামরের সংবিধান অনুযায়ী সে দেশের পার্লামেন্টে কত শতাংশ আসন সশস্ত্রবাহিনী নিয়ন্ত্রণ করে?
উত্তরঃ ২৫ শতাংশ।
০৮. ‘টাটমা-ড’ কোন দেশের জাতীয় সেনাবাহিনীর নাম?
উত্তরঃ মিয়ানমার।
০৯. ‘৮৮৮৮ জেনারেশন’ - শব্দের সাথে কোন দেশটি সম্পর্কযুক্ত?
উত্তরঃ মিয়ানমার।
## ১৯৮৮ সালের ৮ আগস্ট মিয়ানমারের সামরিক শাসনের বিরুদ্ধে সারা দেশে ছাত্র গণ-অভ্যুত্থান শুরু হয়। সেসময়ের আন্দোলনে যুক্ত ও গ্রেফতারকৃতদের প্রজন্মকে ‘৮৮৮৮ জেনারেশন’ বলা হয়।
১০. ‘ইডিসা বিপ্লব’ কোথায় কবে সংঘটিত হয়?
উত্তরঃ ফিলিপাইনে; ১৯৮৬ সালে।
১১. ‘কানতাস’ কোন দেশের জাতীয় পতাকাবাহী বিমান কোম্পানি?
উত্তরঃ অস্ট্রেলিয়া।
#বিজ্ঞান ও প্রযুক্তি
০১.চিকিৎসাবিজ্ঞানে ব্যবহৃত PPE এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Personal Protection Equipment (ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী)।
০২. প্রাণীর নাকের মতো ঘ্রাণ নেওয়া ক্ষমতাসম্পন্ন ইলেকট্রনিক চিপ (নিউরোমরফিক চিপ) তৈরি করেছে কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ ইনটেল, যুক্তরাষ্ট্র।
## চিপের নাম – লোহ্ইহি।
## গবেষক দলের প্রধান – নাবিল ইমাম, বাংলাদেশ।
০৩. বাংলাদেশে বর্তমানে কতটি কল সেন্টার আছে?
উত্তরঃ ১৫০টি।
## কল সেন্টার নিয়ন্ত্রক প্রতিষ্ঠান – Bangladesh Association of Call Center and Outsourcing (BACCO বা বাক্য)।
#করোনাভাইরাস COVID-19 আপডেট - (2019-nCoV)
১৯ মার্চ, ২০২০ পর্যন্ত – সারা বিশ্বে
মোট আক্রান্ত – ২, ২৯, ২৮৯ জন (ইতালিতে আক্রান্ত – ৩৫ হাজার ৭১৩ জন)।
মোট মৃত্যু – ৯ হাজার ৩১৮ জন (ইতালিতে মৃত্যু – ২ হাজার ৯৭৮ জন)।
সংক্রমণের বিস্তার – বিশ্বের প্রায় ১৬১টি দেশ ও অঞ্চলে।
০১. এশিয়া মহাদেশে প্রথম গ্রীষ্মকালীন অলিম্পিক হয়েছে কত সালে?
উত্তরঃ ১৯৬৪ (টোকিও জাপান)।
০২. বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বর্তমান অধিনায়কের নাম কী?
উত্তরঃ জামাল ভূঁইয়া।
০৩. ফুটবলে দলবদলের বাজারে বিশ্বস্ত ওয়েবসাইটের নাম কী?
উত্তরঃ ট্রান্সফারমার্কেট, জার্মানি।
০৪. International Olympic Committee (IOC) এর সদর দফতর কোথায় অবস্থিত?
উত্তরঃ লোজান, সুইজারল্যান্ড।
## বর্তমান সভাপতি – টমাস বাখ।
০৫. ২০২০ টোকিও অলিম্পিকের মশাল প্রজ্জ্বালন কোথা থেকে কবে শুরু করা হয়?
উত্তরঃ পানাথেইক স্টেডিয়াম, এথেন্স, গ্রিস; ১৯ মার্চ, ২০২০.
০৬. বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার কে?
উত্তরঃ কিলিয়ান এমবাপ্পে, ফ্রান্স (ক্লাব – প্যারিস সেন্ট জারমেইন)।
## দ্বিতীয় – রহিম স্টার্লিং, ইংল্যান্ড (ক্লাব – ম্যানচেস্টার সিটি)
## তৃতীয় – নেইমার জুনিয়র, ব্রাজিল (ক্লাব – প্যারিস সেন্ট জারমেইন)।
## লিওনেল মেসি – ৮ম এবং ক্রিশ্চিয়ানো রোনালদো – ৪৬তম দামি ফুটবলার।
#সেরা_উক্তি
“স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলোও ধরা দেয় গোলাপ হয়ে।”
- থিওডর জেলদিন।





No comments:

Post a Comment