পত্রিকা থেকে সংগৃহীত (২১ মার্চ, ২০২০) _সাধারণ_জ্ঞান - Jobs Study

Reliable and trusted site, most common questions for competitive exam-BCS Exam Preparation, Bank Exam Preparation, Govt Job Preparation, Private Jobs, NTRCA Exam Question Solution, University Admission Question, Non Cadre Exam Preparation, Primary School Teacher Exam Questions and Answer.

https://www.toprevenuegate.com/uy05hjthep?key=787ad49ab5c48d1e4b289e61ff5d6eae

Monday, March 23, 2020

পত্রিকা থেকে সংগৃহীত (২১ মার্চ, ২০২০) _সাধারণ_জ্ঞান


#বাংলাদেশ বিষয়াবলী
০১. করোনাভাইরাস সংক্রমণ থেকে বাঁচাতে চীনের উহান থেকে ৩১২ জন বাংলাদেশিকে কবে দেশে ফিরিয়ে আনা হয়?
উত্তরঃ ১ ফেব্রুয়ারি, ২০২০.
০২. বাংলাদেশ সরকার কবে থেকে দেশে আগত বিদেশফেরত যাত্রীদের হাতে কোয়ারেন্টাইন সিল দেওয়া করেছে?
উত্তরঃ ২০ মার্চ, ২০২০.
০৩. সুন্দরবনে বর্তমানে মোট কতটি বাঘ আছে?
উত্তরঃ ১১৪টি।
০৪. চিত্রা নদীর পারে চলচ্চিত্রের নির্মাতা কে?
উত্তরঃ তানভীর মোকাম্মেল।
০৫. দেশে বর্তমানে কতটি ফাইভ স্টার হোটেল আছে?
উত্তরঃ ১৭টি।
০৬. যুব উন্নয়ন অধিদপ্তরের বর্তমান মহাপরিচালকের নাম কী?
উত্তরঃ আখতারুজ্জামান খান কবির।
০৭. ঢাকায় কবে লালবাগ কেল্লা নির্মাণ করা হয়?
উত্তরঃ ১৬৭৮ সালে।
## নির্মাতা
মোহাম্মদ আজম শাহ (মোঘল সম্রাট আওরঙ্গজেবের ছেলে)।
০৮. ২০১৯ সালে দেশে ডেঙ্গুতে কত জন মারা যান?
উত্তরঃ ২৭৬জন।

                                    #আন্তর্জাতিক বিষয়াবলী
০১. ভারতের আলোচিত নির্ভয়া ধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের ফাঁসির রায় কবে কার্যকর করা হয়?
উত্তরঃ ২০ মার্চ, ২০২০.
## হত্যাকাণ্ডের সময়
১৬ ডিসেম্বর, ২০১২.
০২. জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
## এই বিশ্ববিদ্যালয়ের Center for Systems Science and Engineering বিভাগ বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর তথ্য ২৪ ঘণ্টা তুলে ধরছে।
০৩. বিশ্ব বন দিবস’ কবে পালিত হয়?
উত্তরঃ ২১ মার্চ।
০৪. ২০২২ সালে বিশ্ব বাঘ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া।
০৫. যুক্তরাষ্ট্রে বর্তমানে কতটি সক্রিয় আগ্নেয়গিরি আছে?
উত্তরঃ ১৬৯টি।
## সারা বিশ্বে আছে প্রায় দেড় হাজারের মতো।
০৬. আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
উত্তরঃ আলবার্তো ফার্নান্দেজ।
০৭. জাতিসংঘ ঘোষিত বর্তমান বিশ্বে সবচেয়ে সুখী দেশ কোনটি?
উত্তরঃ ফিনল্যান্ড।
## টানা তিন বার সুখী দেশের তকমা পেলো নর্ডিক অঞ্চলের এই দেশটি।
০৮. ‘কান চলচ্চিত্র উৎসব’ কবে থেকে অনুষ্ঠিত হয়ে আসছে?
উত্তরঃ ১৯৪৬ সাল থেকে।
## ১৯৬৮ সালে প্রথম বারের মতো বাতিল হলেও ২০২০ সালে করোনাভাইরাস আতঙ্কে হয়ে গেলো স্থগিত।
০৯. ‘ম্যাককারান আন্তর্জাতিক বিমানবন্দর’ কোথায় অবস্থিত?
উত্তরঃ লাস ভেগাস, যুক্তরাষ্ট্র।
                            
                         #বিজ্ঞান ও প্রযুক্তি
০১. মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত তম?
উত্তরঃ ৫৭তম।
০২. অত্যন্ত সরু এক ধরনের প্লাস্টিক কাঁচের তন্তুকে কী বলা হয়?
উত্তরঃ অপটিক্যাল ফাইবার।
#করোনাভাইরাস COVID-19 আপডেট - (2019-nCoV)
২০ মার্চ, ২০২০ পর্যন্ত – সারা বিশ্বে
মোট আক্রান্ত – ২, ৪৬, ৪৪৪ জন (ইতালিতে আক্রান্ত – ৪১ হাজার ০৩৫ জন)।
মোট মৃত্যু – ১০ হাজার ০৪০ জন (ইতালিতে মৃত্যু – ৩ হাজার ৪০৫ জন)।
সংক্রমণের বিস্তার – বিশ্বের প্রায় ১৬৭টি দেশ ও অঞ্চলে।
                                   #খেলাধুলা
০১. আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের অভিষেক কত সালে?
উত্তরঃ ১৯৭৩ সালে (বিপক্ষ – থাইল্যান্ড)।
০২. একমাত্র এশীয় ফুটবলার হিসেবে কে ফিফার ‘ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’ জিতেছেন?
উত্তরঃ প্রদীপ কুমার, ভারত।
## তাঁর অন্য নাম – পি কে বন্দোপাধ্যায়, প্রদীপ্ত বন্দোপাধ্যায়।
## গত ২০ মার্চ তিনি মৃত্যুবরণ করেন।
০৩. দক্ষিণ আমেরিকা মহাদেশের ফুটবল সংস্থার নাম কী?
উত্তরঃ কনমেবল।
০৪. ২০২০ টোকিও অলিম্পিকের মশাল র‌্যালি কবে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ২৬ মার্চ, ২০২০.
#সেরা_উক্তি
“সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততোই বাঁধভাঙ্গা!”
– পেলে, ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার।


No comments:

Post a Comment